আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আগাম ভোট পড়েছে ৮ কোটি ২০ লাখ

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আগাম ভোট পড়েছে ৮ কোটি ২০ লাখ

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রে আজ মঙ্গলবার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। এরই মধ্যে প্রায় ৮ কোটি ২০ লাখ মানুষ আগাম ভোট দিয়েছেন। এর মধ্যে জর্জিয়া, নর্থ ক্যারোলাইনাসহ দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোর ভোটাররা রয়েছেন, যাঁদের ভোটে নির্ধারিত হতে পারে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ প্রেসিডেন্ট কে হচ্ছেন।

এ নির্বাচনে মূল দুই প্রতিদ্বন্দ্বী হলেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস। তাঁদের মধ্যে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে।

জর্জিয়া অঙ্গরাজ্যে এরই মধ্যে ৪০ লাখের বেশি ভোটার ভোট দিয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন শীর্ষ কর্মকর্তা বলেন, ভোটের দিন বেশির ভাগ ভোটকেন্দ্র সুনসান অবস্থায় দেখা যেতে পারে।

গতকাল সোমবার বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, দেশজুড়ে মোটামুটি ৮ কোটি ২০ লাখের বেশি ভোট পড়েছে। এই সংখ্যা চার বছর আগের প্রেসিডেন্ট নির্বাচনে মোট নিবন্ধিত ভোটের অর্ধেকের কিছু বেশি। আর এটি হয়েছে রিপাবলিকান ভোটারদের কারণে। তাঁরা গতবারের নির্বাচনের তুলনায় এবার অনেক বেশি আগাম ভোট দিয়েছেন। ডেমোক্র্যাটরা আগাম ভোট দেওয়ার ক্ষেত্রে অনেক আগে থেকে এগিয়ে। এবার রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও দলের ন্যাশনাল কমিটির প্রচারের পর ডেমোক্র্যাটদের মোকাবিলা করতে মাঠে নেমেছেন রিপাবলিকানরা।

কিছু কিছু কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন আবার কিছু কিছু কেন্দ্রে ভোট গ্রহণে বিঘ্ন ঘটা নির্বাচনের একটি স্বাভাবিক দৃশ্য। তবে ব্যক্তিগতভাবে হাজির হয়ে আগাম ভোট এবং ডাকযোগে ভোটে সাধারণত কোনো ধরনের সমস্যা হয় না।

গত মাসে নর্থ ক্যারোলাইনার পশ্চিমাঞ্চলসহ রাজ্যের বেশ কিছু অংশ হারিকেন হেলেনের আঘাতে বেশ ক্ষতিগ্রস্ত হয়। সেখানে বিদ্যুৎ, পানিসংকট তৈরি হয়। রাস্তাঘাট বিলীন হয়ে যায়। এ অবস্থায় রাজ্যের রিপাবলিকান নিয়ন্ত্রিত আইনসভা আগাম ভোট গ্রহণে কিছু পরিবর্তন আনে। এতে উপকৃত হন অঙ্গরাজ্য ও স্থানীয় নির্বাচন কর্মকর্তারা। গত শনিবার আগাম ভোট দেওয়ার সময় শেষ হয়। এতে দেখা যায়, ৪৪ লাখের বেশি ভোট পড়েছে, যা মোট ভোটের প্রায় ৫৭ শতাংশ। তবে সোমবারের সর্বশেষ হিসাব অনুযায়ী, হারিকেনের আঘাতে ক্ষতিগ্রস্ত অঙ্গরাজ্যের পশ্চিমাঞ্চলীয় ২৫টি কাউন্টিতে প্রায় ৫৯ শতাংশ আগাম ভোট পড়েছে।

নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যের নির্বাচন বোর্ডের নির্বাহী পরিচালক কারেন ব্রিনসন বেল বলেন, হারিকেনে ক্ষতিগ্রস্ত কাউন্টিগুলোর ভোটার ও নির্বাচনী কর্মীরা ‘আমাদের সবার জন্য অনুপ্রেরণা’।

জর্জিয়ায় রিপাবলিকানরা নির্বাচনে ভোট গ্রহণ শেষ হওয়ার পর ডাকযোগে আসা ব্যালট গ্রহণে নিষেধাজ্ঞা চেয়েছেন। তবে গত সপ্তাহের শেষের দিকে একজন বিচারপতি তাঁদের সেই আবেদন প্রত্যাখ্যান করেছেন।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত