আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

সিনেটে ডেমোক্র্যাটদের এক আসন দখলে নিল রিপাবলিকানরা

সিনেটে ডেমোক্র্যাটদের এক আসন দখলে নিল রিপাবলিকানরা

ছবি: এলএবাংলাটাইমস

মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে ডেমোক্র্যাটদের একটি আসন উল্টে দিয়েছেন রিপাবলিকানরা। গতকাল মঙ্গলবারের ভোটে রক্ষণশীল অঙ্গরাজ্য ওয়েস্ট ভার্জিনিয়ায় ডেমোক্র্যাটদের দখলে থাকা একটি সিনেট আসনে জিতেছেন রিপাবলিকান প্রার্থী জিম জাস্টিস।

তিনি ওয়েস্ট ভার্জিনিয়ার বর্তমান গভর্নর। জিম জাস্টিস সিনেটের যে আসনে জিতেছেন, সেটির বর্তমান সিনেটর জো মানচিন। তিনি স্বতন্ত্র প্রার্থী হলেও ডেমোক্র্যাটদের ভোট দিতেন। ২০১০ সাল থেকে তিনি এই আসনে সিনেটর নির্বাচিত হয়ে আসছেন। কিন্তু মানচিন এবার ভোটে দাঁড়াননি, তিনি রাজনীতিকে বিদায় জানাচ্ছেন।

জাস্টিস একজন ডেমোক্র্যাট হিসেবে ২০১৬ সালে গভর্নর নির্বাচিত হয়েছিলেন। পরে তিনি দল পরিবর্তন করেন।

একজন প্রেসিডেন্ট নির্বাচন করার পাশাপাশি গতকাল মার্কিন ভোটাররা কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের সব কটির প্রতিনিধি এবং ৩৪টি সিনেট আসনের সিনেটর নির্বাচন করবেন।

বর্তমান সিনেটে ডেমোক্র্যাটরা ৫১-৪৯ ব্যবধানে এগিয়ে। অর্থাৎ, সিনেটের নিয়ন্ত্রণ ফিরে পেতে রিপাবলিকানদের জন্য একটি আসনে এগিয়ে যাওয়াই যথেষ্ট। রিপাবলিকানরা অবশ্য মন্টানা, ওহাইও-এর দিকেও চোখ রেখেছেন। উইসকনসিন, পেনসিলভানিয়া ও মিশিগানের সিনেট আসন নিয়েও আশা রাখছেন রিপাবলিকানরা।

সিনেটের যেসব আসনে ফলাফল পাল্টে যাওয়ার সম্ভাবনা আছে, সেগুলোর সব কটিতে যদি রিপাবলিকানরা জিতে যান, তবে ১০০ আসনের সিনেটে তাঁদের আসন হবে ৫৫টি।

অন্যদিকে প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটরা আগে থেকেই সংখ্যালঘু। এখন পর্যন্ত প্রতিনিধি পরিষদে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাসই মিলছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত