আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

ট্রাম্পের প্রশাসনে থাকছেন না পম্পেও-হ্যালি

ট্রাম্পের প্রশাসনে থাকছেন না পম্পেও-হ্যালি

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প তাঁর দ্বিতীয় মেয়াদের প্রশাসনে নিকি হ্যালি ও মাইক পম্পেওকে রাখছেন না।

গতকাল শনিবার ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমে (ট্রুথ সোশ্যাল) দেওয়া পোস্টে এ কথা বলেন। ট্রাম্পের প্রথম মেয়াদের প্রশাসনে হ্যালি ও পম্পেও ছিলেন।

পম্পেও ছিলেন ট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রী। আর হ্যালি ছিলেন জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত।

ট্রাম্প লিখেছেন, তিনি তাঁর প্রশাসনে যোগ দেওয়ার জন্য সাবেক রাষ্ট্রদূত হ্যালি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী পম্পেওকে আমন্ত্রণ জানাবেন না। বর্তমানে তাঁর প্রশাসন গঠনের কাজ চলছে।

দ্বিতীয় মেয়াদের প্রশাসনে ট্রাম্প কাকে কাকে রাখতে যাচ্ছেন, তা নিয়ে নানা জল্পনা চলছে। অনেকের নাম সামনে আসছে। এর মধ্যে হ্যালি ও পম্পেওর নামও এসেছে। তবে গতকাল ট্রাম্প সরাসরি জানিয়ে দিলেন, এই দুজন তাঁর প্রশাসনে স্থান পাচ্ছেন না।

পম্পেও গত জুলাই মাসে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে একটি পরিকল্পনার রূপরেখা দিয়েছিলেন। রূপরেখায় ইউক্রেনকে আরও মার্কিন অস্ত্র দেওয়ার কথা ছিল। এ ছাড়া রাশিয়ার জ্বালানি খাতের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের কথা বলেছিলেন পম্পেও।

গতকাল বিশ্লেষকেরা বলেন, নির্বাচনী প্রচারকালে রাশিয়া-ইউক্রেন ইস্যুতে ট্রাম্প যেসব কথা বলেছিলেন, তার সঙ্গে পম্পেওর এই পরিকল্পনা যায় না।

ট্রাম্প বারবার গর্ব করে বলে এসেছেন, তিনি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেনের যুদ্ধের সমাপ্তি টানতে পারবেন। এ ছাড়া রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে কিয়েভকে মার্কিন সহায়তারও সমালোচনা করেছেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী হওয়ার লড়াইয়ে (প্রাইমারি) ট্রাম্পের বিরুদ্ধে মাঠে নেমেছিলেন হ্যালি। সুবিধা করতে না পেরে তিনি সরে দাঁড়াতে বাধ্য হন। পরে তিনি ট্রাম্পকে সমর্থন দেন।

হ্যালি ও পম্পেও সম্পর্কে ট্রাম্প গতকাল তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, অতীতে তাঁদের সঙ্গে কাজ তিনি খুব উপভোগ করেছেন, তার প্রশংসা করেছেন। দেশসেবার জন্য তাঁদের তিনি ধন্যবাদ জানাতে চান।

 এলএবাংলাটাইমস/ওএম

ট্রাম্প দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এখন পর্যন্ত তাঁর প্রশাসনের একটি পদে নিয়োগের জন্য একজনের ঘোষণা দিয়েছেন। হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হিসেবে ট্রাম্প তাঁর নির্বাচনী প্রচার দলের ব্যবস্থাপক সুজি ওয়াইলসের নাম ঘোষণা করেছেন। তিনি হোয়াইট হাউসের প্রথম চিফ অব স্টাফ হতে যাচ্ছেন।

 

শেয়ার করুন

পাঠকের মতামত