আপডেট :

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

শেষ ২ মাসে কী করবেন বাইডেন

শেষ ২ মাসে কী করবেন বাইডেন

ছবিঃ এলএবাংলাটাইমস

আগামী ২০ জানুয়ারি হোয়াইট হাউস ছাড়বেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তাঁর স্থলাভিষিক্ত হবেন ডোনাল্ড ট্রাম্প। ডেমোক্র্যাট জো বাইডেনের পরিবর্তে রিপাবলিকান ট্রাম্পের হাতে পরিচালিত হবে বিশ্বের অন্যতম পরাশক্তি যুক্তরাষ্ট্র।

ডেমোক্র্যাটদের হাত থেকে রিপাবলিকানদের হাতে ক্ষমতার এ পালাবদলের মাস দুয়েক বাকি। তাই শেষ সময়ে এসে ডেমোক্র্যাট নেতৃত্বাধীন নীতিগুলো বাস্তবায়নে জোর দিচ্ছে বাইডেন প্রশাসন। যাতে ট্রাম্প প্রশাসন এসব নীতি বদলে ফেলার আগে যতটা সম্ভব এগিয়ে রাখা যায়।

মোটাদাগে বলা যায়, শেষ সময়ে এসে বাইডেন প্রশাসন দুটি বিষয়ে জোর দিতে পারে। এর একটি, জলবায়ু উদ্যোগের জন্য অনুদান বরাদ্দ করা। অন্যটি ইউক্রেনে বেশি বেশি সহায়তা পাঠানো।

বাইডেনের হাত ধরে পাস হওয়া এবং ইতিমধ্যে কংগ্রেসের অনুমোদন পাওয়া তিনটি গুরুত্বপূর্ণ আইনের বাস্তবায়নে কোটি কোটি ডলার খরচ করার বিষয়ে শেষ সময়ে আরও বেশি মনোযোগ দিতে পারে যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রশাসন। এগুলো হলো দ্বিদলীয় অবকাঠামো আইন, চিপস এবং বিজ্ঞান আইন এবং মূল্যস্ফীতি হ্রাস আইন।

রাষ্ট্রক্ষমতার পালাবদলের আগের সপ্তাহগুলোতে এসে কার্যক্রম পরিচালনায় কংগ্রেসের পক্ষ থেকে বড় কোনো বিরোধিতার মুখোমুখি না–ও হতে পারেন বাইডেন। কেননা এ সময়টায় কংগ্রেসের বিদায়ী অধিবেশন চলবে।

৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন হয়। ডেমোক্র্যাট কমলা হ্যারিসকে হারিয়ে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে বিজয়ী হন রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প। ৭৮ বছর বয়সী ট্রাম্প হলেন দেশটির সবচেয়ে বেশি বয়সে নির্বাচিত প্রেসিডেন্ট।

এর আগে ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে ক্ষমতায় ছিলেন ডোনাল্ড ট্রাম্প। আর কমলা দেশটির বর্তমান ভাইস প্রেসিডেন্ট। নির্বাচনী লড়াই থেকে ৮১ বছর বয়সী বাইডেন নাম প্রত্যাহার করে নিলে কমলা আলোচনার কেন্দ্রে আসেন। যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা দেখা দেয় কমলার।

তবে ট্রাম্পের বিপরীতে ভোটের লড়াইয়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতার প্রতিফলন দেখাতে পারেননি কমলা। এর ফলশ্রুতিতে এক মেয়াদ বা চার বছরের মধ্যেই ক্ষমতার কেন্দ্র থেকে বিদায় নিতে হচ্ছে ডেমোক্র্যাটদের। হোয়াইট হাউসে আবারও শুরু হতে পাচ্ছে রিপাবলিকান তথা ট্রাম্পের শাসন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত