আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

ভুলে যাওয়া লটারিতে জয় ১১ কোটি ৬৪ লাখ টাকা

ভুলে যাওয়া লটারিতে জয় ১১ কোটি ৬৪ লাখ টাকা

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের এক নারী মুদিদোকানে গিয়েছিলেন কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে। সেখানে একটি লটারির টিকিটও কিনে নেন। তাড়াহুড়া থাকায় টিকিটটি ব্যাগে রেখে দেন তিনি। এরপর সেটির কথা অনেকটা ভুলেই গিয়েছিলেন। পরে যখন মনে হলো, তখন সেই টিকিট পরীক্ষা করে দেখেন, তিনি ১০ লাখ ডলার (প্রায় ১১ কোটি ৬৪ লাখ টাকা) জিতে গেছেন!

ওই নারী ইলিনয় লটারি কর্মকর্তাদের বলেন, ইলমহার্স্ট এলাকায় অবস্থিত জুয়েল–ওসকো স্টোরে তিনি কিছু জিনিসপত্র কেনার জন্য যান। আর সেখান থেকেই তাঁর লটারি জয়ের যাত্রা শুরু হয়।

ইলিনয়ের বাসিন্দা ওই নারী ওই দিনের ঘটনা স্মরণ করতে গিয়ে বলেন, ‘আমি আমার এক আত্মীয়ের বাসায় বেড়াতে যাচ্ছিলাম। পথে আমি কিছু মুদি দ্রব্যসামগ্রী কিনতে জুয়েল–ওসকো স্টোরে যাই। স্টোরের ভেতরে ঢোকার আগে “লাকি ডে লোটো” লটারির টিকিট দেখে আমার চোখ আটকে যায়। এরপর আমি সেখান থেকে একটি টিকিট কিনে আমার ব্যাগে রেখে দিই। কিন্তু পরে আমি সেটির কথা বেমালুম ভুলে যাই।’

ওই নারী বলেন, ‘২০ অক্টোবর পর্যন্ত ওই টিকিটের কথা আমার মনেই ছিল না। ওই দিন সন্ধ্যার দিকে হঠাৎ আমার সেটির কথা মনে পড়ে। এরপরই আমি টিকিটটি পরীক্ষা করে দেখার সিদ্ধান্ত নিই।’

ওই নারী বলেন, ‘এত ডলারের লটারি জয়ের আনন্দে আমি কাঁদতে শুরু করি। আমি ভাবছিলাম, এটি অবিশ্বাস্য।’

মার্কিন এই নারী বলেন, এই লটারি জয়ের পর তিনি ভবিষ্যতে কী করবেন, ইতিমধ্যে তার একটি পরিকল্পনাও করে ফেলেছেন।

লটারিজয়ী নারী বলেন, ‘আমি সবচেয়ে বেশি রোমাঞ্চিত বোধ করছি এ কারণে যে এখন আমি বিশ্বে আমার প্রিয় জায়গাগুলোতে বছর বছর ঘুরে বেড়াতে পারব। যেমন আয়ারল্যান্ড। সেখানকার ভূপ্রকৃতি অসাধারণ। আমি রোমাঞ্চিত, এখন থেকে আমি প্রতিবছর বেড়ানোর সুযোগ পাব।’

এলএবাংলাটাইমস/ওএম

 

শেয়ার করুন

পাঠকের মতামত