আপডেট :

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

সিরিয়ায় ৯ লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

সিরিয়ায় ৯ লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

ছবিঃ এলএবাংলাটাইমস

সিরিয়ার বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) গতকাল সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। সিরিয়ায় ইরান–সমর্থিত বিভিন্ন গোষ্ঠীর ঘাঁটি লক্ষ্য করে এসব হামলা চালানো হয় বলে দাবি করেছে সেন্টকম।

সেন্টকম বলেছে, তারা সিরিয়ার দুই জায়গায় ৯টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। তাদের দাবি, গত ২৪ ঘণ্টায় সিরিয়ায় মার্কিন নাগরিকদের ওপর চালানো কয়েকটি হামলার জবাবে দেশটিতে অবস্থিত ইরান–সমর্থিত গোষ্ঠীগুলোর বিভিন্ন ঘাঁটিতে হামলা করা হয়েছে।

সেন্টকম এক বিবৃতিতে বলেছে, ইরাক ও সিরিয়ায় জঙ্গি সংগঠন আইএসকে নিশ্চিহ্ন করে দেওয়ার অভিযানে অংশ নেওয়া মার্কিন ও যৌথ বাহিনীর ওপর ইরান–সমর্থিত গোষ্ঠীগুলোর ভবিষ্যৎ হামলা কিংবা হামলার পরিকল্পনার সক্ষমতা কমিয়ে দিতেই এসব বিমান হামলা করা হয়েছে।

রয়টার্সের এক খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র মাঝেমধ্যে ইরাক ও সিরিয়ায় ইরান–সমর্থিত গোষ্ঠীগুলোর ঘাঁটিতে হামলা চালায়। গত ফেব্রুয়ারিতে ইরাক ও সিরিয়ায় ৮৫টি লক্ষ্যবস্তুতে হামলা করেছিল যুক্তরাষ্ট্র। মার্কিন সেনাদের ওপর হামলার জবাবে এ হামলা চালানো হয়েছিল।

সিরিয়ায় ৯০০ ও ইরাকে আড়াই হাজার মার্কিন সেনা বর্তমানে অবস্থান করছেন। মূলত জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) পুনরুত্থান ঠেকাতে স্থানীয় সামরিক বাহিনীকে সাহায্য করার জন্য এসব সেনা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত