আপডেট :

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা হিসেবে জন থুনকে পছন্দ রিপাবলিকানদের

সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা হিসেবে জন থুনকে পছন্দ রিপাবলিকানদের

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রে রিপাবলিকান–নিয়ন্ত্রিত সিনেটের নতুন সংখ্যাগরিষ্ঠ নেতা হিসেবে সাউথ ডাকোটার প্রবীণ সিনেটর জন থুনকে বেছে নিলেন দলটির সিনেটররা। নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে কাজ করা নিয়ে আইনপ্রণেতাদের জোর প্রস্তুতি চলার মধ্যেই গতকাল বুধবার ভোটাভুটিতে অংশ নিয়ে থুনকে বেছে নেন তাঁরা।

বর্তমানে কনিষ্ঠ নেতৃত্বের অবস্থানে থাকা জন থুন সিনেটে অনুষ্ঠিত ওই ভোটাভুটিতে টেক্সাসের সিনেটর জন কর্নিনকে পরাজিত করেন। থুন বিদায়ী দলনেতা মিচ ম্যাককনেলের স্থলাভিষিক্ত হবেন। এর আগে থুন কট্টর রক্ষণশীল নেতা ও ট্রাম্পের অনুগত ফ্লোরিডার সিনেটর রিক স্কটের বিরুদ্ধে জেতেন।

সাউথ ডাকোটা থেকে নির্বাচিত সিনেটর জন থুন সিনেটের নেতা নির্বাচিত হলেও এ পদে রিক স্কটকে জেতাতে ট্রাম্প–সমর্থকদের চাপ বাড়ছিল। প্রথম দফায় মাত্র ১৩ ভোটে হেরে যান তিনি।

প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে সিনেট যেকোনো মাত্রায়ই হোক স্বাধীনভাবে কাজ করবে—থুনের এ জয় সে ইঙ্গিতই বহন করছে। সিনেটের বাইরে থেকে প্রভাবশালী যেসব ব্যক্তি স্কটকে সমর্থন করছিলেন, তাঁদের মধ্যে রয়েছেন ধনকুবের ইলন মাস্ক ও রক্ষণশীল ধারাভাষ্যকার সিন হ্যানিটি।

প্রচলিত প্রথা অনুযায়ী বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের নিমন্ত্রণে হোয়াইট হাউসে গিয়ে ট্রাম্প তাঁর সঙ্গে সাক্ষাৎ করার কিছুক্ষণ পর সিনেটে ওই ভোটাভুটি অনুষ্ঠিত হয়।

মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে ১০০–এর মধ্যে রিপাবলিকানদের দখলে থাকছে অন্তত ৫২টি আসন। নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদেও সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছেন রিপাবলিকান আইনপ্রণেতারা।

এদিকে গতকালই প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন এ পদে দায়িত্ব পালন করে যেতে রিপাবলিকান আইনপ্রণেতাদের মনোনয়ন পেয়েছেন। আগামী জানুয়ারিতে এ পরিষদের পূর্ণাঙ্গ ভোটাভুটির মুখোমুখি হতে হবে তাঁকে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত