আপডেট :

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

ট্রাম্প–মনোনীত অ্যাটর্নি জেনারেল গেটজের বিরুদ্ধে কিশোরীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ

ট্রাম্প–মনোনীত অ্যাটর্নি জেনারেল গেটজের বিরুদ্ধে কিশোরীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ

ছবিঃ এলএবাংলাটাইমস

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেতে যাওয়া ম্যাট গেটজের বিরুদ্ধে প্রতিনিধি পরিষদের নৈতিকতাবিষয়ক কমিটিতে (এথিকস কমিটি) সাক্ষ্য দিয়েছেন দুই নারী। বলেছেন, ‘যৌন সুবিধা’ দেওয়ার বিনিময়ে ম্যাট গেটজ তাঁদের অর্থ পরিশোধ করেছেন।

গতকাল সোমবার সিএনএন-এর এরিন বারনেট আউটফ্রন্ট অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে ওই দুই নারীর এক আইনজীবী জোয়েল লেপার্ড এ তথ্য জানিয়েছেন।

গেটজ বারবারই তাঁর বিরুদ্ধে ওঠা যৌন কেলেঙ্কারির অভিযোগ অস্বীকার করে আসছেন। অবশ্য আইনজীবী লেপার্ড বলেছেন, তাঁর মক্কেলের ধারণা, ঘটনার সময় তাঁর বান্ধবী যে অপ্রাপ্তবয়স্ক ছিলেন, তা গেটজ জানতেন না।

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়ার জন্য ফ্লোরিডা অঙ্গরাজ্যের রিপাবলিকান নেতা ম্যাট গেটজকে বেছে নিয়েছেন। ট্রাম্পের ঘোষণার পর গেটজ কংগ্রেস থেকে পদত্যাগ করেন। যৌন নিপীড়নের অভিযোগে গেটজের বিরুদ্ধে তদন্ত চালিয়েছিল নৈতিকতাবিষয়ক কমিটি। তবে ট্রাম্প তাঁকে অ্যাটর্নি জেনারেল হিসেবে বেছে নেওয়ায় কার্যত সে তদন্তের সমাপ্তি ঘটেছে।

তবে তদন্ত প্রতিবেদনটি সবার জন্য উন্মুক্ত করা হবে কি না, তা নিয়ে চিন্তাভাবনা করছে কমিটি। আগামীকাল বুধবার কমিটির বৈঠকে বসার কথা।

নৈতিকতাবিষয়ক কমিটি তৎকালীন ‘অপ্রাপ্তবয়স্ক’ ওই নারীরও বক্তব্য শুনেছে। ওই নারী নিজেও বলেছেন, ১৭ বছর বয়সে তাঁর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেছেন গেটজ। কংগ্রেসের তদন্তের ব্যাপারে জানা আছে, এমন দুটি সূত্র এ তথ্য জানিয়েছে।

গতকাল আইনজীবী বলেন, তাঁর মক্কেলদের একজন তখনকার ওই ‘অপ্রাপ্তবয়স্ক’ নারীর বন্ধু ছিলেন। তাঁরা দুজনই তখন হাইস্কুলে পড়তেন।

বারনেটকে লেপার্ড বলেন, ২০১৭ সালের জুলাইয়ে তাঁকে (দুই নারীর একজন) একটি পার্টিতে আমন্ত্রণ জানানো হয়েছিল। প্রতিনিধি পরিষদে দেওয়া জবানবন্দিতে তিনি বলেছেন, পুলের পাশ দিয়ে হাঁটার সময় ডান দিকে মোড় নিতেই তিনি দেখতে পান, তাঁর বান্ধবী ও গেটজ যৌনকর্মে লিপ্ত। ওই সময় তাঁর বান্ধবীর বয়স ছিল ১৭ বছর।

লেপার্ড বলেন, তাঁর দুই মক্কেলই কংগ্রেসের প্যানেলে সাক্ষ্য দিয়ে বলেছেন, যৌনকর্মের জন্য গেটজের কাছ থেকে অর্থ পেয়েছেন তাঁরা। ২০১৭ সালের গ্রীষ্ম থেকে ২০১৯ সালের শুরু পর্যন্ত সাধারণত ভেনমো কিংবা পেপলের মাধ্যমে অর্থগুলো পরিশোধ করা হয়।

লেপার্ডের বক্তব্য অনুযায়ী, অনেক অনুষ্ঠানেই তাঁর মক্কেলরা গেটজের কাছ থেকে অর্থ পেয়েছেন।

সুনির্দিষ্ট করে অপ্রাপ্তবয়স্কের সঙ্গে যৌন সম্পর্ক কিংবা যৌন সম্পর্কের জন্য অর্থ পরিশোধের কথা অস্বীকার করেছেন গেটজ। লেপার্ডের মক্কেলের বক্তব্য অনুযায়ী, অপ্রাপ্তবয়স্ক কিশোরীর সঙ্গে গেটজের যৌন সম্পর্কের বিষয়ে জানতে চাওয়া হলে তাঁর এক মুখপাত্র সিএনএন-কে বলেন, ‘মেরিক গারল্যান্ডের বিচার বিভাগ ম্যাট গেটজকে খালাস দিয়েছে, তাঁকে অভিযুক্ত করেনি।’

বিচার বিভাগীয় তদন্তের পাশাপাশি ২০২১ সালে ম্যাট গেটজের বিরুদ্ধে প্রতিনিধি পরিষদের নৈতিকতা কমিটির তদন্ত শুরু হয়। ট্রাম্প প্রশাসনের প্রথম মেয়াদে ওই বিচার বিভাগীয় তদন্ত শুরু হয়েছিল। তবে গেটজের বিরুদ্ধে কোনো অভিযোগ গঠন ছাড়াই গত বছর তা বন্ধ হয়ে যায়।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত