আপডেট :

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

থ্যাঙ্কসগিভিং ডে: কেন উদযাপন করা হয়?

থ্যাঙ্কসগিভিং ডে: কেন উদযাপন করা হয়?

ছবিঃ এলএবাংলাটাইমস

‘থ্যাঙ্কসগিভিং ডে’ যুক্তরাষ্ট্র ও কানাডার অন্যতম জনপ্রিয় একটি দিবস। বিশ্বের অন্যান্য দেশেও এই দিবসটির জনপ্রিয়তা রয়েছে। এ দিবসে থাকে দেশ দুটিতে সরকারি ছুটি। ফলে মানুষের মাঝে আনন্দ বেড়ে যায় বহুগুণ। 

‘থ্যাঙ্কসগিভিং ডে’ প্রতি বছর নভেম্বর মাসের চতুর্থ বৃহস্পতিবার দিবসটি উদযাপন করে। এই বছর দিবসটি পালন করা হবে চলতি মাসের ২৮ তারিখ। মূলত যুক্তরাষ্ট্র ও কানাডার মানুষরা এ দিবসটি পালন করতেন। ঐতিহ্যগতভাবে এদিন দেশ দুটির কৃষকরা তাদের শরতের ফসলের জন্য সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

এছাড়াও দিবসটি উপলক্ষ করে মানুষরা মজাদার খাবার তৈরি করেন। এসব খাবার তারা পরিবার, আত্মীয়-স্বজন ও বন্ধুদের মাঝে বিতরণ করেন। এদিন তাদের খাবারের মেনুতে থাকে পাম্পকিন পাই, ক্র্যানবেরি সস, আলু, স্টাফিং এবং রোস্ট টার্কি। আবার অনেকে বিভিন্ন গেমস খেলে ও ফুটবল দেখেও সময় কাটান।

‘থ্যাঙ্কসগিভিং ডে’কে সরকারি ছুটি হিসেবে ঘোষণা করেন যুক্তরাষ্ট্রের ১৬তম প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন। ১৮৬৩ সালে তিনি তার দলের কর্মীদের জন্য এ দিনটিকে ছুটির দিন হিসাবে ঘোষণা করেন। 

এদিকে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ‘বড় দিন’। দিবসটি পালন করা হয় বছরের শেষ মাস ডিসেম্বরের ২৫ তারিখ। কিন্তু ‘থ্যাঙ্কসগিভিং ডে’ থেকেই বড়দিনের কেনাকাটা শুরু করেনে তারা। যা পরে ব্ল্যাক ফ্রাইডে উদযাপনের দিন পর্যন্ত চলে।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত