আপডেট :

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

ম্যার্কেলের আত্মজীবনীতে ট্রাম্প-পুতিনের কথা

ম্যার্কেলের আত্মজীবনীতে ট্রাম্প-পুতিনের কথা

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কারবার করা সহজ নয়। ২০১৬ সালে ট্রাম্প যখন প্রথম দফায় প্রেসিডেন্ট নির্বাচিত হন, তার আগে তিনি আবাসন ব্যবসায়ী ছিলেন। তাঁর মানসিকতা ছিল, হয় জয় না হয় পরাজয়। এমন একজন ব্যক্তিকে কীভাবে সামলাবেন, তা নিয়ে চিন্তায় পড়ে গিয়েছিলেন তৎকালীন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল। ট্রাম্প যাতে প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে না যান এ বিষয়ে ট্রাম্পের সঙ্গে কথা বলার আগে ম্যার্কেল তাই পোপের কাছে পরামর্শ পর্যন্ত নিয়েছিলেন।

এসব স্মৃতি উল্লেখ করা হয়েছে আঙ্গেলা ম্যার্কেলের প্রকাশিতব্য আত্মজীবনী ফ্রিডম: মেমোরিজ ১৯৫৪–২০২১–এ। ২৬ নভেম্বর বিশ্বের ৩০টির বেশি দেশে তাঁর আত্মজীবনী প্রকাশিত হবে। পরে ওয়াশিংটনে বারাক ওবামার সঙ্গে যুক্তরাষ্ট্রে বইটির মোড়ক উন্মোচন করবেন ম্যার্কেল।

ট্রাম্প যখন ২০১৭ সালে ক্ষমতায় আসেন, তখন ম্যার্কেল বিশ্বের সবচেয়ে দীর্ঘমেয়াদি নির্বাচিত নেতাদের একজন এবং ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি ছিলেন। তিনি ২০২১ সালে ক্ষমতা ছাড়েন।

ম্যার্কেলের আত্মজীবনীর সারসংক্ষেপ গত বুধবার জার্মান সাপ্তাহিক ডি সাইট প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, আত্মজীবনীতে সাবেক জার্মান চ্যান্সেলর ট্রাম্পকে সামলাতে তাঁর কঠিন পরিস্থিতির বিষয়গুলো তুলে ধরেছেন। তিনি ট্রাম্প সম্পর্কে লিখেছেন, ‘রাজনীতিতে আসার আগে ট্রাম্প আবাসন ব্যবসায়ী ছিলেন। সে দৃষ্টিকোণ থেকে তিনি সবকিছু দেখেছিলেন। তাঁর কাছে বিষয়টি ছিল একটি জমি একবার বিক্রি করা যেতে পারে। তিনি যদি তা বিক্রি করতে না পারেন, তবে অন্য কেউ তা বিক্রি করে দেবে। তিনি এভাবেই বিশ্বকে দেখেছিলেন।’

ট্রাম্পের সঙ্গে কীভাবে কারবার করবেন, সে সম্পর্কে ম্যার্কেল যখন পোপকে পরামর্শ দিতে বলেছিলেন, পোপ তাঁকে বলেছিলেন, ‘যতক্ষণ না ভেঙে যায়, ততক্ষণ পর্যন্ত চাপ প্রয়োগ করতে থাকুন।’ প্রকাশিত সারসংক্ষেপে পুতিনের নানা স্মৃতির কথাও তুলে ধরেছেন ম্যার্কেল। বইটির প্রকাশক জার্মানির প্রকাশনা প্রতিষ্ঠান প্যান ম্যাকমিলান।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত