আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

গদিতে বসার আগেই আদালত থেকে সুখবর পেলেন ট্রাম্প

গদিতে বসার আগেই আদালত থেকে সুখবর পেলেন ট্রাম্প

ছবিঃ এলএবাংলাটাইমস

প্রেসিডেন্ট পদে আনুষ্ঠানিকভাবে বসার আগেই সুখবর পেলেন ডোনাল্ড ট্রাম্প। গোপন অর্থ লেনদেন মামলার তত্ত্বাবধানকারী নিউ ইয়র্ক সিটির আদালত ট্রাম্পের সাজা ঘোষণার তারিখ স্থগিত করেছেন।

আগামী ২৬ নভেম্বর মামলায় ট্রাম্পের সাজা ঘোষণা করার কথা থাকলেও এখন তা স্থগিত থাকছে। বিচারক বলেছেন, 'আগামী সপ্তাহে কোনো সাজা ঘোষণা হবে না।' উল্টো কেন মামলাটি খারিজ করা উচিত, সে বিষয়ে যুক্তিতর্ক শুনবেন।

বিচারক জুয়ান মারচানের শুক্রবার (২২ নভেম্বর) জারি করা আদেশ অনুসারে, সম্ভাব্য সাজা ঘোষণার জন্যও কোনো নতুন তারিখ নির্ধারণ করা হয়নি। এটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়েছে।

২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক আগে গোপনে অর্থ প্রদানের একটি ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ ওঠে ট্রাম্পের বিরুদ্ধে। গত মে মাসে নিউ ইয়র্কের আদালতে ব্যবসায়িক নথি জালিয়াতির ৩৪টি অভিযোগে ট্রাম্পকে দোষী সাব্যস্ত করা হয়। যদিও ট্রাম্প বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।

সম্প্রতি ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিস ট্রাম্পের মামলা খারিজ করার বিরোধিতা করলেও প্রসিকিউটররা আসন্ন মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত ট্রাম্পের সাজা ঘোষণা বিলম্বিত করার পক্ষে মত দিয়েছেন।

এর আগে, গত বুধবার ট্রাম্পের আইনজীবীরা বিচারককে ট্রাম্প দায়িত্ব গ্রহণের আগে মামলাটি বাতিল করার আবেদন জানিয়েছেন।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত