আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

পেঙ্গুইন মিকির ৪০তম জন্মদিন উদ্‌যাপন

পেঙ্গুইন মিকির ৪০তম জন্মদিন উদ্‌যাপন

ছবিঃ এলএবাংলাটাইমস

পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের পিটসবার্গ চিড়িয়াখানায় বসবাস করছে মিকি নামের ম্যাকারনি পেঙ্গুইন। সম্প্রতি মহা ধুমধামে এই প্রাণীর ৪০তম জন্মদিন উদ্‌যাপন করা হয়েছে।

গত সপ্তাহান্তে মিকি ৪০তম জন্মদিন অতিক্রম করেছে। উত্তর আমেরিকায় জীবিত পেঙ্গুইনের মধ্যে মিকির বয়সই সবচেয়ে বেশি। সাধারণত পেঙ্গুইন বেঁচে থাকে ১০ থেকে ১৫ বছর।

অ্যাসোসিয়েশন অব জু’স অ্যান্ড অ্যাকুরিয়ামসের তথ্যমতে, মানুষ ভালোভাবে যত্নআত্তি করলে একটি পেঙ্গুইন সর্বোচ্চ ২৬ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে।

১৯৮৪ সালে মিকির জন্ম হয়। ২০০৩ সালে সি ওয়ার্ল্ড সান দিয়েগো থেকে মিকিকে পিটসবার্গ চিড়িয়াখানায় আনা হয়। চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছে, চিড়িয়াখানার কর্মীরা মিকিকে যে কী পরিমাণ যত্নআত্তির মধ্যে রেখেছেন, তার দীর্ঘ জীবন সেটার ‘সাক্ষ্য’ দিচ্ছে।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ একটি ভিডিও পোস্ট করে লিখেছে, ‘আমাদের সবার প্রিয় ম্যাকারনি পেঙ্গুইন ৪০ বছর পূর্ণ করেছে। সে হচ্ছে উত্তর আমেরিকার সবচেয়ে বয়সী পেঙ্গুইন। চার দশক পর...!’

চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছে, পিটসবার্গে মিকির জন্মদিন উদ্‌যাপন করা হয়েছে। জন্মদিনের সকালে সে সাঁতার কেটেছে। তারপর মাছ, চিংড়ি আর শামুকের সমন্বয়ে বরফ দিয়ে বানানো কেক খেয়ে সে নিজের জন্মদিন উদ্‌যাপন করেছে।

চিড়িয়াখানার কর্মকর্তা শানা গে বলেন, ‘আমাদের এই এলাকায় মিকি হচ্ছে একটি রত্ন ও মিষ্টি পেঙ্গুইন। এখানকার সবাই তার যত্ন নেয় এবং সবাই তাকে ভালোবাসে। নতুন দর্শনার্থী দেখলে সে এত সুন্দর করে শব্দ করে, যে শব্দ সবার কাছে পরিচিত হয়ে গেছে।’

এলএবাংলাটাইমস/এজেড

 

শেয়ার করুন

পাঠকের মতামত