আপডেট :

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

ট্রাম্পের কৃষিমন্ত্রী হচ্ছেন ব্রুক রলিন্স

ট্রাম্পের কৃষিমন্ত্রী হচ্ছেন ব্রুক রলিন্স

ছবিঃ এলএবাংলাটাইমস

দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগী ব্রুক রলিন্সকে কৃষিমন্ত্রী পদে মনোনয়ন দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্য দিয়ে ট্রাম্পের নতুন প্রশাসনের সব কটি পদে মনোনয়ন দেওয়া শেষ হয়েছে।

গতকাল শনিবার সন্ধ্যায় কৃষিমন্ত্রী পদে রলিন্সের নাম ঘোষণা করেন ট্রাম্প। রলিন্স চিন্তক প্রতিষ্ঠান আমেরিকা ফার্স্ট পলিসি ইনস্টিটিউটের প্রধান।

এক বিবৃতিতে ট্রাম্প বলেন, ‘আমাদের পরবর্তী কৃষিমন্ত্রী হিসেবে ব্রুক মার্কিন কৃষকদের রক্ষা করার প্রচেষ্টার নেতৃত্ব দেবেন, যাঁরা সত্যিই আমাদের দেশের মেরুদণ্ড।’

ব্রুক রলিন্স দীর্ঘদিন ধরে ট্রাম্পের একজন শীর্ষ সহযোগী হিসেবে কাজ করছেন। তিনি ট্রাম্পপন্থী ও ডানপন্থী চিন্তক প্রতিষ্ঠান আমেরিকা ফার্স্ট পলিসি ইনস্টিটিউটের সহপ্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট।

এর আগে ট্রাম্পের প্রথম মেয়াদে রলিন্স হোয়াইট হাউসে কাজ করেছেন। তিনি অফিস অব আমেরিকান ইনোভেশনের পরিচালক ছিলেন। এ ছাড়া তিনি ডমেস্টিক পলিসি কাউন্সিলের ভারপ্রাপ্ত পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

টেক্সাসের এঅ্যান্ডএম ইউনিভার্সিটিতে কৃষি উন্নয়ন বিষয়ে পড়াশোনা করেছেন রলিন্স। এরপর তিনি আইনজীবী হিসেবে কাজ করেছেন।

সিনেটের অনুমোদন পেলে কৃষিমন্ত্রী হিসেবে রলিন্স খামারের ভর্তুকি, কেন্দ্রীয় সরকারের পুষ্টি কর্মসূচি, মাংস পরিদর্শন এবং দেশের খামার, খাদ্য ও বনজ শিল্পের অন্যান্য দিক তত্ত্বাবধান করবেন।

রলিন্সের মনোনয়নের মধ্য দিয়ে ট্রাম্পের পরবর্তী প্রশাসনে সব কটি পদে নাম ঘোষণা শেষ হয়েছে। ১৫ জনকে নিয়ে নতুন প্রশাসন সাজিয়েছেন ট্রাম্প। তবে চূড়ান্ত নিয়োগ পেতে সবারই সিনেটের অনুমোদনের প্রয়োজন হবে।

 এলএবাংলাটাইমস/ওএম

 

শেয়ার করুন

পাঠকের মতামত