আপডেট :

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

তাইওয়ানে ৩৮ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র

তাইওয়ানে ৩৮ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র

ছবিঃ এলএবাংলাটাইমস

তাইওয়ানের কাছে আরও সাড়ে ৩৮ কোটি ডলারের অস্ত্র বিক্রির প্রস্তাব অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে যুদ্ধবিমান, রাডারের যন্ত্রাংশ ও যোগাযোগের জন্য বিভিন্ন সামগ্রী রয়েছে।

গত শুক্রবার যুক্তরাষ্ট্রের একটি সংস্থা এ তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে তাইওয়ানের সরাসরি কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। তবে দ্বীপরাষ্ট্রটির সবচেয়ে গুরুত্বপূর্ণ সমর্থনদাতা ও বৃহৎ অস্ত্র সরবরাহকারী দেশ যুক্তরাষ্ট্র।

ডিফেন্স সিস্টেম কো-অপরারেশন এজেন্সি এক বিবৃতিতে বলেছে, অস্ত্র বিক্রির চুক্তি অনুযায়ী তাইওয়ানের কাছে এফ-১৬ যুদ্ধবিমান ও রাডারের যন্ত্রাংশ বিক্রি করা হবে। যার আনুমানিক বাজারমূল্য ৩২ কোটি ডলার। এসব সরঞ্জাম যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ব্যবহার করে।

এ ছাড়া কৌশলগত যোগাযোগব্যবস্থা সামগ্রীও রপ্তানি করা হবে তাইওয়ানে। যার অর্থমূল্য প্রায় সাড়ে ছয় কোটি ডলার। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যে এ চুক্তি অনুমোদন করেছে।

স্বশাসিত তাইওয়ানকে নিজেদের অংশ বলে দাবি করে চীন। দীর্ঘদিন ধরেই তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির বিরোধিতা করে আসছে চীন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত