আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

চীনে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে সাবেক সিনেটর ডেভিডকে বেছে নিলেন ট্রাম্প

চীনে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে সাবেক সিনেটর ডেভিডকে বেছে নিলেন ট্রাম্প

ছবিঃ এলএবাংলাটাইমস

চীনে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে সাবেক সিনেটর ডেভিড পারডুকে বেছে নিলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প গতকাল বৃহস্পতিবার এই মনোনয়নের কথা ঘোষণা দেন। আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন ট্রাম্প। দায়িত্ব নেওয়ার আগে তিনি তাঁর প্রশাসন সাজানোর কাজ প্রায় সেরে ফেলেছেন।

সাবেক রাজনীতিক ডেভিডের চীনসহ এশিয়া অঞ্চলে ব্যবসার অভিজ্ঞতা আছে। সিঙ্গাপুর ও হংকংয়ে থেকেছেন তিনি।

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার সম্পর্কে গভীর অবিশ্বাস আছে। দুই দেশের মধ্যে আছে বাণিজ্য উত্তেজনাও। এই প্রেক্ষাপটে ডেভিডকে চীনে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করলেন ট্রাম্প।

ট্রাম্প তাঁর ‘ট্রুথ সোশ্যাল’ নামের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন, ‘এই অঞ্চলে শান্তি বজায় রাখার জন্য আমার কৌশল বাস্তবায়নে এবং চীনের নেতাদের সঙ্গে একটি ফলপ্রসূ কাজের সম্পর্ক স্থাপনে তিনি (ডেভিড) সহায়ক হবেন।’

২০২৪ সালের নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারকালে ট্রাম্প হুমকি দিয়ে বলেছিলেন, তিনি নির্বাচিত হলে চীনা পণ্যের ওপর ৬০ শতাংশের বেশি শুল্ক আরোপ করবেন।

এ ছাড়াও ট্রাম্প ঘোষণা দিয়েছেন, বেইজিং যদি উচ্চ আসক্তির মাদকদ্রব্য ফেন্টানাইলের পাচার বন্ধে আরও পদক্ষেপ না নেয়, তাহলে তিনি চীনা পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করবেন।

ট্রাম্পের রিপাবলিকান দলের সদস্য ডেভিড জর্জিয়া থেকে সিনেটর নির্বাচিত হয়েছিলেন। তিনি ২০১৫-২০২১ সাল পর্যন্ত সিনেটর ছিলেন। ব্যবসায়িক নির্বাহী হিসেবে ৪০ বছরের কর্মজীবন তাঁর।

সাম্প্রতিক দশকগুলোতে সাবেক রাজনীতিকদের বেইজিংয়ে মার্কিন রাষ্ট্রদূত করে পাঠানোর একটা চর্চা লক্ষ করা যাচ্ছিল। কিন্তু জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে হোয়াইট হাউসে এসে ২০২১ সালে অভিজ্ঞ পেশাদার কূটনীতিক নিকোলাস বার্নসকে বেইজিংয়ে মার্কিন রাষ্ট্রদূত করেন। এখন ট্রাম্প এই পদে সাবেক রাজনীতিককে মনোনয়ন দিলেন।

ট্রাম্প তাঁর প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের জন্য যাঁদের বেছে নিয়েছেন, তাঁদের মধ্যে কট্টর চীনবিরোধী লোকজন আছেন। যেমন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মনোনীত সিনেটর মার্কো রুবিও।

ট্রাম্প তাঁর প্রথম মেয়াদে আইওয়ার সাবেক গভর্নর টেরি ব্রানস্ট্যাডকে চীনে মার্কিন রাষ্ট্রদূত করেছিলেন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত