আপডেট :

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

বিচ্ছেদের ৫০ বছর পর আবার একসঙ্গে দুজন

বিচ্ছেদের ৫০ বছর পর আবার একসঙ্গে দুজন

ছবিঃ এলএবাংলাটাইমস

প্রেমে মজেছেন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার বাসিন্দা রবার্ট ওয়েনরিচ। আচরণ করছেন কিশোর প্রেমিকের মতো। সব কাজ করছেন প্রেমিকা ফে গ্যাবলকে সঙ্গে নিয়ে। নিজেদের বিয়ের আয়োজন কেমন হবে, তা নিয়ে নানা পরিকল্পনা সাজাচ্ছেন।

প্রেমিকাকে নিয়ে কিশোরদের মতো আচরণ করলেও ওয়েনরিচ কিন্তু বয়সে মোটেও কিশোর নন। এ বছর ফেব্রুয়ারিতে তিনি ৯৪ বছরে পা রেখেছেন। আর যে প্রেমিকাকে নিয়ে তাঁর এত আহ্লাদ, তিনিও সদ্য পরিচিত কেউ নন, তাঁর প্রথম স্ত্রী। প্রায় ৫০ বছর আগে এ দম্পতির বিবাহবিচ্ছেদ হয়ে যায়।

গ্যাবলের বড় ভাইয়ের প্রিয় বন্ধু ছিলেন ওয়েনরিচ। সেই সূত্রেই গ্যাবলদের বাড়িতে তাঁর যাতায়াত ছিল। সে সময় গ্যাবলের পরিবারকে ওয়েনরিচ বলেছিলেন, একদিন তিনি গ্যাবলকে বিয়ে করবেন।

ওয়েনরিচ কথা রাখেন। ১৯৫১ সালের নভেম্বরে ওয়েনরিচ-গ্যাবলের বিয়ে হয়। এ দম্পতির চারটি সন্তান রয়েছে। ১৯৭৫ সালে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। কী কারণে বিচ্ছেদের পথে হেঁটেছিলেন, তা নিয়ে এখন আর কথা বলতে চান না গ্যাবল-ওয়েনরিচ কেউই।

বিচ্ছেদের পর দুজনই আবার বিয়ে করেন। নিজ নিজ স্বামী ও স্ত্রীর সঙ্গে সংসার করেন। সে ঘরে তাঁদের সন্তান হয়। তবে দুজনেরই নতুন সঙ্গীরা মারা গেছেন।

স্বজনেরা অবশ্য জানিয়েছেন, বিচ্ছেদ হয়ে গেলেও গ্যাবল ও ওয়েনরিচের পরস্পরের সঙ্গে যোগাযোগ ছিল, সুসম্পর্ক ছিল।

ওয়েনরিচ ও গ্যাবলের ছোট মেয়ে ক্যারল স্মিথ বলেন, ‘তাদের দেখে মনে হচ্ছে দুই কিশোর-কিশোরী প্রেমে পড়েছে। তাঁরা সবকিছু একসঙ্গে করছেন।’

সাবেক স্ত্রী ও হবু বধূ গ্যাবল সম্পর্কে ওয়েনরিচ বলেন, ‘সে আমার প্রথম প্রেম। আমি কখনো ভাবিনি, তাকে আবার ফিরে পাব। এবং এখন আমি পেয়েছি। আমি একটুও সময় নষ্ট করতে চাই না।’

গ্যাবলের বয়স এখন ৮৯ বছর। তাঁদের ১৪ নাতি–নাতনি এবং সেই নাতি–নাতনিদের ১৪ ছেলেমেয়ে রয়েছে।

এলএবাংলাটাইমস/এজেড

 

শেয়ার করুন

পাঠকের মতামত