আপডেট :

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

যুক্তরাষ্ট্রে সিরিয়ার সাবেক ২ গোয়েন্দা কর্মকর্তার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ

যুক্তরাষ্ট্রে সিরিয়ার সাবেক ২ গোয়েন্দা কর্মকর্তার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ

ছবিঃ এলএবাংলাটাইমস

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল–আসাদ সরকারের অধীন কাজ করা দুই উচ্চপদস্থ কর্মকর্তার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

গতকাল যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের নর্দার্ন ডিস্ট্রিক্ট আদালতে অভিযোগ–সম্পর্কিত তথ্য প্রকাশ করা হয়েছে। ওই দুই সাবেক গোয়েন্দা কর্মকর্তার বিরুদ্ধে সিরিয়ায় গৃহযুদ্ধ চলাকালে বেসামরিক বন্দীদের ওপর নৃশংস ও অমানবিক আচরণের ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ আনা হয়েছে। ওই বন্দীদের মধ্যে মার্কিন কর্মকর্তারাও আছেন।

কৌঁসুলিদের তথ্য অনুযায়ী, ওই দুই অভিযুক্ত হলেন সিরীয় বিমানবাহিনীর গোয়েন্দা কর্মকর্তা জামিল হাসান (৭২) ও আবদুল সালাম মাহমুদ (৬৫)।

মার্কিন বিচার বিভাগ বলেছে, আসামিদের গ্রেপ্তার করতে পরোয়ানা জারি করা হয়েছে। তাঁরা পলাতক। তাৎক্ষণিকভাবে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য জানা যায়নি।

বিচার বিভাগ আরও বলেছে, দামেস্কের কাছে মেজেহ সামরিক বিমানবন্দরের (মেজেহ কারাগার) বন্দীশালায় মার্কিন নাগরিকসহ অন্য বন্দীদের প্রতি নিষ্ঠুর ও অমানবিক আচরণ করেছেন ওই দুই কর্মকর্তা। এর মধ্য দিয়ে যুদ্ধাপরাধ করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিলেন তাঁরা।

যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড বলেন, ওই কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ হলো ২০১২ থেকে ২০১৯ সাল পর্যন্ত তাঁরা তাঁদের (নিপীড়নের শিকার মানুষদের) বেত্রাঘাত করেছেন; লাথি, বৈদ্যুতিক শক দিয়েছেন ও পুড়িয়েছেন; দীর্ঘ সময় ধরে দুই হাতের কবজি বেঁধে তাঁদের ঝুলিয়ে রেখেছেন; ধর্ষণ ও মৃত্যুর হুমকি দিয়েছেন এবং মিথ্যা বলেছেন যে তাঁদের পরিবারের সদস্যরা নিহত হয়েছেন।

সিরিয়ায় ৫০ বছরের বেশি সময় ধরে আসাদ পরিবারের শাসন চলছিল। সপ্তাহান্তে বিদ্রোহীরা সে শাসনের অবসান ঘটিয়েছে।

সিরিয়ায় ১৩ বছরের গৃহযুদ্ধে কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন। এ গৃহযুদ্ধ আধুনিক সময়ের সবচেয়ে বড় শরণার্থী সংকট তৈরি করেছে। বোমা হামলায় শহরগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বিভিন্ন এলাকা জনমানবশূন্য হয়ে পড়েছে। বিভিন্ন আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে সিরিয়ার অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত