আপডেট :

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় যা বলেছিলেন তা বাস্তবায়ন হবে কিনা

মার্কিন প্রবীণ সিনেটর মিট রমনি বলেছেন, যদি নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারণার সময় যা যা বলেছিলেন তা বাস্তবায়ন করেন, তাহলে আমেরিকান জনগণের কোন অভিযোগ থাকতে পারে না।
"ডোনাল্ড ট্রাম্প জয়লাভ করেছেন। তিনি বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন। তিনি যা যা করবেন বলেছেন, সেটাই করছেন," ১৫ ডিসেম্বর রোববার সিএনএন' এর "স্টেট অব দ্য ইউনিয়ন" অনুষ্ঠানে সিনেটর রমনি এই কথা বলেন। রমণী বলেছেন, "মানুষ এখন বলছে, 'আমি এই নিয়োগ বা এই নীতির বিষয়ে খুশি নই,' কিন্তু এগুলো সেই বিষয়, যেগুলো নিয়ে ট্রাম্প নির্বাচনি প্রচারণার সময়েই কথা বলেছেন। সুতরাং, আপনি অভিযোগ করতে পারেন না এমন কারও বিরুদ্ধে, যে তার কথাগুলো বাস্তবায়ন করছে।"
২০১৯ সাল থেকে সিনেটে দায়িত্ব পালনকারী রমনি গত রোববার সিএনএন নেটওয়ার্কের সঙ্গে তার কংগ্রেস ছেড়ে যাওয়ার ব্যাপারে সাক্ষাৎকার প্রদান করেন। ৭৭ বছর বয়সী ইউটাহ থেকে নির্বাচিত এ আইনপ্রণেতা গত বছর ঘোষণা দিয়েছিলেন যে তিনি সিনেট থেকে অবসর নেবেন, যাতে নতুন প্রজন্মের নেতৃত্ব এগিয়ে আসতে পারে।
সিনেটর রমনি রিপাবলিকান দলেই ট্রাম্পের একজন সমালোচক ছিলেন। তবে রোববারের সাক্ষাৎকারে তিনি স্বীকার করেন যে তিনি অনেক নীতিগত বিষয়ের ক্ষেত্রে নবনির্বাচিত প্রেসিডেন্টের সঙ্গে একমত। রমনি বলেন, চরিত্রগত মতবিরোধের কারণে তিনি ট্রাম্পকে তার সাম্প্রতিক দুটি নির্বাচনে সমর্থন করেননি। "আমি তার সঙ্গে কিছু বিষয়ে দ্বিমত পোষণ করি, তবে ব্যাপারটা হলো, ঠিক আছে, তাকে তার প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করার সুযোগ দিন এবং দেখুন কেমন কাজ করে," রমনি বলেন।
রমনি আরও বলেন, তিনি ট্রাম্পের কাছ থেকে কোনো ধরনের বিচারিক হুমকির বিষয়ে চিন্তিত নন এবং আশা করেন যে নবনির্বাচিত প্রেসিডেন্ট তার পরবর্তী মেয়াদে "ভবিষ্যতের দিকে মনোযোগ" দেবেন।
এই মাসের শুরুতে সিনেটে তার বিদায়ী ভাষণে, রমনি আমেরিকার স্বার্থে দ্বিদলীয় ঐক্য ও সমঝোতার আহ্বান জানান এবং আইনপ্রণেতাদের ঐক্যবদ্ধ হওয়ার জন্য অনুরোধ করেন। সিনেটর রমনি যে মুহূর্তে এ ঐক্যের আহ্বান জানিয়েছেন, সে মুহূর্তে আমেরিকায় দলীয় বিভাজন আগের যেকোনও সময়ের চেয়ে বেশি।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত