আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

মাস্ক কি প্রেসিডেন্ট হচ্ছেন, উত্তরে কী বললেন ট্রাম্প

মাস্ক কি প্রেসিডেন্ট হচ্ছেন, উত্তরে কী বললেন ট্রাম্প

ছবিঃ এলএবাংলাটাইমস

ইলন মাস্ক কি কোনো দিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে পারবেন, এই প্রশ্নের জবাবে গতকাল রোববার নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জোর দিয়ে বলেছেন, ‘না।’ এ ক্ষেত্রে তিনি প্রেসিডেন্ট হওয়ার জন্য জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিক হওয়ার নিয়ম স্মরণ করিয়ে দেন।

অ্যারিজোনা অঙ্গরাজ্যের ফিনেক্সে অনুষ্ঠিত রিপাবলিকান দলের একটি সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমি আপনাদের বলতে পারি যে তিনি প্রেসিডেন্ট হতে পারবেন না।’

টেসলা ও স্পেসএক্সের মালিক ইলন মাস্কের জন্ম দক্ষিণ আফ্রিকায়। তাঁর সম্পর্কে ট্রাম্প বলেন, ‘আপনারা জানেন তিনি কেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে পারবেন না। কারণ, তিনি এই দেশে জন্মগ্রহণ করেননি।’

যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী, দেশটির প্রেসিডেন্ট হতে হলে জন্মসূত্রে সে দেশের নাগরিক হতে হবে।

ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে ব্যাপক প্রভাবের কারণে ইলন মাস্ককে ‘প্রেসিডেন্ট মাস্ক’ বলে কটাক্ষ ও সমালোচনা করছে ডেমোক্রেটিক পার্টি। এই সমালোচনার জবাব দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

মাস্কের কাছে প্রেসিডেন্ট পদ হস্তান্তরের বিষয়ে ট্রাম্প উপস্থিত জনতার উদ্দেশে বলেন, ‘না, এমনটি ঘটছে না।’

ডোনাল্ড ট্রাম্পের ওপর ইলন মাস্কের প্রভাব ডেমোক্র্যাটদের আক্রমণের মূল হাতিয়ার হয়ে উঠেছে। একজন অনির্বাচিত নাগরিক কীভাবে এত বেশি ক্ষমতার অধিকারী হতে পারেন, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

এদিকে ইলন মাস্কের প্রভাবে একটি সরকারি তহবিল প্রস্তাবও বাতিল হয়ে গেছে। এ কারণে খোদ রিপাবলিকানদের মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই তহবিলের বিপক্ষে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্টের ঝড় বইয়ে দিয়েছেন মাস্ক। যদিও এসব পোস্টের বেশির ভাগই ছিল অসত্য। এক্সে ইলন মাক্সের ২০ কোটির বেশি অনুসারী রয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত