আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন হাসপাতালে ভর্তি

সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন হাসপাতালে ভর্তি

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জ্বরে আক্রান্ত হওয়ার পর স্থানীয় সময় গতকাল সোমবার তাঁকে ওয়াশিংটন ডিসির জর্জটাউন ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে ভর্তি করা হয় বলে জানিয়েছে তাঁর কার্যালয়।

ক্লিনটনের বয়স বর্তমানে ৭৮ বছর। চলতি বছরে বেশ কয়েকবার তাঁকে শারীরিক সমস্যার মুখে পড়তে হয়েছে। ক্লিনটনের কার্যালয়ের উপপ্রধান কর্মকর্তা অ্যাঞ্জেল ইউরেনা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেছেন, ‘জ্বরে আক্রান্ত হওয়ার পর পরীক্ষা-নিরীক্ষা এবং পর্যবেক্ষণের জন্য আজ (সোমবার) বিকেলে প্রেসিডেন্ট ক্লিনটনকে জর্জটাউন ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে।’

এর আগে ২০২১ সালের অক্টোবরে রক্তের সংক্রমণে কারণে ক্লিনটনকে পাঁচ রাত হাসপাতালে ভর্তি থাকতে হয়েছিল। এ ছাড়া ২০০৪ সালে ৫৮ বছর বয়সে তাঁর হৃৎপিণ্ডে অস্ত্রোপচার করা হয়। এর পর থেকে তাঁকে জীবনযাপনের ধারা পরিবর্তনের পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকেরা। জীবনধারা বদলের নিজের চেষ্টা নিয়ে জনসমক্ষে কথাও বলেছিলেন ক্লিনটন।

সবশেষ ২০২২ সালের নভেম্বরে করোনায় আক্রান্ত হওয়ার পর সংবাদের শিরোনাম হয়েছিলেন ক্লিনটন। তখন তিনি নিজেই জানিয়েছিলেন, তাঁর করোনার উপসর্গগুলো ছিল ‘মাঝারি’। ‘করোনার টিকা এবং টিকার বুস্টার ডোজ নিয়ে তিনি কৃতজ্ঞ’ বলেও উল্লেখ করেছিলেন।

যুক্তরাষ্ট্রে জীবিত সাবেক প্রেসিডেন্টদের মধ্যে সবচেয়ে কম বয়স বারাক ওবামার (৬৩)। তাঁর পরেই অবস্থান ক্লিনটনের (৭৮)। ১৯৯৩ থেকে ২০০১ সাল পর্যন্ত দুই মেয়াদে যুক্তরাষ্ট্রের ক্ষমতায় ছিলেন ক্লিনটন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত