আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

৬ দিনের সফরে যুক্তরাষ্ট্রে জয়শঙ্কর

৬ দিনের সফরে যুক্তরাষ্ট্রে জয়শঙ্কর

ছবিঃ এলএবাংলাটাইমস

ছয় দিনের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) থেকে শুরু হওয়া এ সফর শেষ হবে ২৯ ডিসেম্বর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় দফায় ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর এটিই প্রথম ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর। তাই সফরটিকে বেশ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

এমন এক সময়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রে সফরে গেলেন যখন ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লির কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে বাংলাদেশের অন্তবর্তী সরকার।

এছাড়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনেরও মেয়াদ শেষ হতে চলেছে এই জানুয়ারিতেই। আগামী ২০ জানুয়ারি নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে ডোনাল্ড ট্রাম্পের। তাই সবকিছু মিলিয়ে জয়শঙ্করের এই সফরকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকেরা।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে, এবারের সফরে উভয়পক্ষের মধ্যে কোন কোন বিষয়ে আলোচনা হতে পারে, সে ব্যাপারে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিস্তারিত কিছু জানায়নি। তবে ধারণা করা হচ্ছে, আঞ্চলিক বিষয়গুলোর মধ্যে বাংলাদেশ প্রসঙ্গ গুরুত্বের সঙ্গে স্থান পেতে পারে।

সোমবার এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ২৪ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্র সফরে থাকবেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর। এই সফরে তিনি দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। বৈঠকে বসবেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত ও মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গেও।

ভারতীয় বার্তাসংস্থা পিটিআই তাদের সূত্রের বরাতে জানিয়েছে, গুরুত্বপূর্ণ এই রাষ্ট্রীয় সফরে বিদায়ী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গেও জয়শঙ্কর বৈঠক করবেন বলে জানা গেছে। পাশাপাশি তিনি বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও সাক্ষাৎ করতে পারেন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত