আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

২৫০ বছর পর জাতীয় পাখির স্বীকৃতি পেল সাদা মাথার ইগল

২৫০ বছর পর জাতীয় পাখির স্বীকৃতি পেল সাদা মাথার ইগল

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রে জাতীয় পাখির আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছে বল্‌ড্‌ ইগল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গত মঙ্গলবার একটি আইনে স্বাক্ষর করার মধ্য দিয়ে সাদা মাথা ও হলুদ ঠোঁটের এ শিকারি পাখিটিকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেন।

সাদা মাথার ইগল বছরের পর বছর ধরে যুক্তরাষ্ট্রে একটি জাতীয় প্রতীক হয়ে ছিল। ১৭৮২ সাল থেকে যুক্তরাষ্ট্রের সরকারি নথিপত্রে ব্যবহৃত সিলে (গ্রেট সিল অব দ্য ইউএস) এ পাখির ছাপ দেখা যায়। তবে এটিকে এত দিন সরকারিভাবে জাতীয় পাখি ঘোষণা করা হয়নি।

গত সপ্তাহে এমন ইগলকে আনুষ্ঠানিকভাবে জাতীয় পাখি উল্লেখ করে মার্কিন কংগ্রেসে একটি বিল পাস হয়েছে। এরপর বিলটিকে আইনে পরিণত করতে স্বাক্ষরের জন্য তা বাইডেনের কাছে পাঠানো হয়।

ইগল বিষয়ক ন্যাশনাল বার্ড ইনিশিয়েটিভ ফর দ্য ন্যাশনাল ইগল সেন্টারের কো-চেয়ার জ্যাক ডেভিস এক বিবৃতিতে বলেন, ‘প্রায় ২৫০ বছর ধরে, আমরা বল্‌ড্‌ ইগলকে জাতীয় পাখি বলে ডাকতাম, যদিও এটি তা ছিল না। তবে এখন আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছে এবং এ স্বীকৃতি পাওয়ার জন্য আর কোনো পাখিই এর চেয়ে যোগ্য হতে পারে না।’

সবাই যে সব সময় বল্‌ড্‌ ইগলকে জাতীয় পাখির স্বীকৃতি দেওয়ার ব্যাপারে একমত হয়েছেন, তা নয়।

যুক্তরাষ্ট্রের অন্যতম প্রতিষ্ঠাতা জনক বেঞ্জামিন ফ্রাঙ্কলিন এ পাখিটিকে দেশের প্রতিনিধিত্ব করার জন্য বেছে নেওয়ার ব্যাপারে আপত্তি জানিয়েছিলেন। কিন্তু কংগ্রেসের বর্তমান সদস্যদের অনেকে ফ্রাঙ্কলিনের ধারণার সঙ্গে দ্বিমত পোষণ করেন।

যুক্তরাষ্ট্রের ভেটেরান অ্যাফেয়ার্স বিভাগের তথ্যমতে, বিশ্বজুড়ে অন্য প্রজাতির ইগলের মতো সাদা মাথার ইগলও প্রজন্মের পর প্রজন্ম ধরে শক্তি, সাহস, স্বাধীনতার প্রতীক হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। তবে সাদা মাথার ইগল শুধু উত্তর আমেরিকা অঞ্চলেরই আদি বাসিন্দা ছিল।

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের নেতৃত্বে সাদা মাথার ইগলকে জাতীয় পাখি হিসেবে স্বীকৃতি দেওয়ার উদ্যোগটি নেওয়া হয়েছিল। সিনেটর অ্যামি ক্লোবুচারের মতে, যুক্তরাষ্ট্রের যেসব জায়গায় এমন ইগল বেশি দেখা যায়, সেসবের একটি মিনেসোটা।

যুক্তরাষ্ট্রে ১৯৪০ সালের ন্যাশনাল এমব্লেম অ্যাক্ট অনুসারে, সাদা মাথার ইগল সংরক্ষিত পাখি। এ আইন অনুযায়ী, পাখিটি বিক্রি করা ও শিকার করা অবৈধ।

সাদা মাথার ইগল একসময় বিলুপ্তির দ্বারপ্রান্তে ছিল, তবে ২০০৯ সাল থেকে এ পাখির সংখ্যা বাড়ছে।

বড়দিনের আগের দিন সন্ধ্যায় বাইডেন ৫০টি আইনে স্বাক্ষর করেছেন। এর মধ্যে সাদা মাথার ইগলকে জাতীয় পাখির আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার বিল একটি। এদিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সহিংসতা ও মৃত্যুর ঘটনা মোকাবিলাসংক্রান্ত একটি বিলেও স্বাক্ষর করেন তিনি।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত