আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

লটারি কিনে জিতলেন ৩৫ লাখ টাকা

লটারি কিনে জিতলেন ৩৫ লাখ টাকা

ছবিঃ এলএবাংলাটাইমস

অফিসে যাওয়ার সময় সবারই তাড়া থাকে। সময়মতো অফিসে ঢোকার বিষয়ে থাকে উদ্বেগ-উৎকণ্ঠা। এ কারণে বাসা থেকে বের হওয়ার পর কোথাও সময় নষ্ট করতে চান না কেউই। কিন্তু যাত্রাপথে অল্প সময়ের বিরতি যদি কারও ভাগ্য বদলে দেয়, সেটা মন্দ কিসের। যাত্রাপথে গাড়ি থামিয়ে লটারি কিনে ৩০ হাজার ডলার (বাংলাদেশি টাকায় যা প্রায় ৩৫ লাখ টাকা) জিতেছেন এক ব্যক্তি।

সৌভাগ্যবান ওই ব্যক্তি যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডের বাসিন্দা। কয়েক দিন আগে টানিটাউনের লিবার্টি টাউনের প্রধান সড়ক ধরে অফিসে যাচ্ছিলেন। পথে একটি সুপারশপের সামনে থামেন। পকেটে ছিল সামান্য অর্থ। সেখান থেকে ৫ ডলার দিয়ে কিনে ফেললেন লটারির কয়েকটি টিকিট।

৭-ইলেভেন স্টোর থেকে লটারির টিকিট কিনেছিলেন ওই ব্যক্তি। হাতে থাকা টিকিটগুলো একের পর এক ঘষতে থাকেন। কিন্তু কোনো সুখবর মিলছিল না। শেষপর্যন্ত হাতের সর্বশেষ টিকিটে ঘষা দিয়ে তাঁর চোখ ঝিলিক দিয়ে উঠল। ৩০ হাজার ডলার জিতেছেন তিনি।

ওই ব্যক্তির নাম প্রকাশ করেনি ম্যারিল্যান্ড লটারি কর্তৃপক্ষ। তবে লটারি জেতার পর কর্তৃপক্ষকে একটি সাক্ষাৎকার দিয়েছেন তিনি। সেখানে তিনি বলেছেন, ‘আমি হতভম্ব হয়ে গিয়েছিলাম।’ সেই মুহূর্তের কথা স্মরণ করে তিনি বললেন, ‘আমি এতটাই অবাক হই যে ট্রাক থেকে পড়ে যাচ্ছিলাম। নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছিলাম না। অন্তত ছয়বার টিকিটটি খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছি। এরপর কাজে চলে যাই। সত্যি কথা বলতে কি, আমি এখন আবারও টিকিটটি পরীক্ষা করছি।’

অফিস শেষে বাড়ি ফেরার পর পরিবারের সদস্যদের খুশির খবরটি জানান ওই ব্যক্তি। বলেন, বাড়িতে ফিরেই দাদিকে টিকিটটি দেখিয়েছিলেন। তিনি ১৮ বছর বয়সে লটারি খেলতে শুরু করেছিলেন। লটারি জেতার খবরে তিনি ‘কেঁদে ফেলেন’। লটারিতে বিজয়ী ব্যক্তি জানালেন, পুরস্কারের অর্থ দিয়ে তিনি পরিবারের সদস্যদের জন্য একটি গাড়ি কিনবেন। আর বাকি অর্থ বাড়ি সংস্কারে ব্যয় করবেন।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত