আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

সম্ভাব্য পারমাণবিক অস্ত্র পরীক্ষার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে রাশিয়ার হুঁশিয়ারি

সম্ভাব্য পারমাণবিক অস্ত্র পরীক্ষার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে রাশিয়ার হুঁশিয়ারি

ছবিঃ এলএবাংলাটাইমস

সম্ভাব্য পারমাণবিক পরীক্ষা নিয়ে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করলো রাশিয়া। শুক্রবার (২৭ ডিসেম্বর) দেশটির অস্ত্র নিয়ন্ত্রণ তত্ত্বাবধানকারী ও রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ এ বিষয়ে আগত নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধিনস্ত প্রশাসনকে সতর্ক করে বলেন, মস্কোও পারমাণবিক পরীক্ষার সম্ভাব্য পদক্ষেপের পুরো পরিসর বিবেচনা করছে। 

১৯৪৫ সালের জুলাই মাসে মার্কিন যুক্তরাষ্ট্র নিউ মেক্সিকোর আলামোগোর্দোতে প্রথম পারমাণবিক বোমা পরীক্ষা করেছিল। এর প্রায় ৮০ বছর পর আবার বিশ্বের দুটি বৃহত্তম পারমাণবিক শক্তি পরীক্ষার ঘটনাটি পুনরাবৃত্তি হওয়া এক অনিশ্চিত যুগের সূচনা করবে।

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদে (২০১৭-২০২১ ট্রাম্প ব্যাপক পারমাণবিক পরীক্ষা নিষেধাজ্ঞার চুক্তির (সিটিবিটি) বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছিলেন। তখন ট্রাম্প প্রশাসন ১৯৯২ সালে করা মার্কিন পারমাণবিক পরীক্ষা আবারও পরিচালনা করবে কি-না তা নিয়ে আলোচনা করেছিল।

এবার দ্বিতীয় মেয়াদেও তিনি একই অবস্থান নিতে পারেন এবং আবারও পারমাণবিক পরীক্ষা চালানোর চেষ্টা করতে পারেন এমন আশঙ্কা দেখা দিয়েছে।

সোভিয়েত-পরবর্তী রাশিয়া পরমাণু পরীক্ষা করেনি। সোভিয়েত ইউনিয়ন সর্বশেষ ১৯৯০ সালে এই পরীক্ষা করেছিল। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যুক্তরাষ্ট্র এ ধরনের পরীক্ষা করলে রাশিয়াও পারমাণবিক অস্ত্র পরীক্ষার কথা বিবেচনা করবে।

অস্ত্র নিয়ন্ত্রণ সংস্থার মতে, ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে মাত্র কয়েকটি দেশ পারমাণবিক অস্ত্র পরীক্ষা করেছে। এর মধ্যে ১৯৯২ সালে যুক্তরাষ্ট্র ১৯৯৬ সালে চীন ও ফ্রান্স, ১৯৯৮ সালে ভারত ও পাকিস্তান এবং ২০১৭ সালে উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্রের পরীক্ষা করেছিল।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত