আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

রিপাবলিকান শিবিরে বিভক্তির পরও জনসনকেই স্পিকার হিসেবে ট্রাম্পের অনুমোদন

রিপাবলিকান শিবিরে বিভক্তির পরও জনসনকেই স্পিকার হিসেবে ট্রাম্পের অনুমোদন

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের বর্তমান স্পিকার মাইক জনসনকে স্বপদে বহাল রাখতে চান নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল সোমবার তিনি জনসনের প্রতি সমর্থন জানিয়েছেন। ট্রাম্পের এ পদক্ষেপকে নতুন বছরে রিপাবলিকানদের বিরোধ কমানোর আপাত প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।

গতকাল নিজস্ব মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট দিয়ে মাইক জনসনের প্রতি সমর্থন জানিয়েছেন ট্রাম্প। জনসন বর্তমানে প্রতিনিধি পরিষদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছেন।

ট্রাম্প লিখেছেন, ‘স্পিকার মাইক জনসন একজন ভালো, কঠোর পরিশ্রমী ও ধর্মপরায়ণ মানুষ। তিনি সঠিক কাজটি করবেন এবং আমাদের জয় অব্যাহত থাকবে। মাইকের প্রতি আমার পূর্ণ অনুমোদন আছে। এমএজিএ (মেইক আমেরিকা গ্রেট অ্যাগেইন)।’

তবে জনসনের সামনের পথটি কঠিন হবে বলে মনে করা হচ্ছে। নভেম্বরের সাধারণ নির্বাচনের পর আগামী ৩ জানুয়ারি কংগ্রেসের নতুন অধিবেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে। পরবর্তী স্পিকার হিসেবে কাকে ভোট দেওয়া হবে, তা নিয়ে রিপাবলিকান শিবিরে উত্তেজনা চলছে।

বর্তমান স্পিকার হিসেবে জনসনই সবচেয়ে সম্ভাব্য প্রার্থী। তবে চলতি মাসের শুরুর দিকে বাজেট বিল পাসের বিষয়ে তাঁর ভূমিকায় রিপাবলিকান ককাসের বিভক্তি প্রকাশ পেয়েছে। তাঁর নেতৃত্বের ওপরও এর প্রভাব পড়তে পারে।

প্রতিনিধি পরিষদে লুইজিয়ানার হয়ে প্রতিনিধিত্ব করছেন জনসন। হাউস স্পিকারের পদে বহাল থাকতে হলে জনসনকে রিপাবলিকানদের সব ভোট পেতে হবে।

ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে রিপাবলিকানরা প্রতিনিধি পরিষদে সামান্য ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে যাচ্ছেন। আধুনিক মার্কিন ইতিহাসে ডেমোক্র্যাটদের তুলনায় এটি তাদের সবচেয়ে কম ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা। ৪৩৫ আসনের এ পরিষদে রিপাবলিকানদের আসন ২১৯টি; যা মোট আসনের ৫০ শতাংশের কিছু বেশি।

ডেমোক্র্যাটরা ঐতিহ্যগতভাবেই নিজেদের দলের কাউকে প্রতিনিধি পরিষদে নেতা নির্বাচিত করতে ভোট দিয়ে থাকেন। এ ক্ষেত্রে রিপাবলিকান প্রতিনিধিদের হাতে গোনা কয়েকজনও যদি জনসনকে স্পিকার হিসেবে ভোট না দেন, তবে তিনি স্পিকার হতে পারবেন না।

ইতিমধ্যে প্রতিনিধি পরিষদের কয়েকজন রিপাবলিকান সদস্য জনসনের নেতৃত্বের বিরোধিতা করেছেন, যেমন কেন্টাকির টমাস ম্যাসি জোরালোভাবে বলে দিয়েছেন যে তিনি লুইজিয়ানার প্রতিনিধিকে (মাইক জনসন) ভোট দেবেন না।

২৭ ডিসেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে ম্যাসি লিখেছেন, ‘মাইক জনসনকে নয়, আমি অন্য কাউকে ভোট দেব।’

জনসনকে নিয়ে রিপাবলিকানদের মধ্যে বিরোধের একটি কারণ হলো, দ্বিদলীয় বাজেট বিলের প্রতি জনসনের সমর্থন। ২১ ডিসেম্বর প্রেসিডেন্ট জো বাইডেনের স্বাক্ষরের মধ্য দিয়ে বিলটি আইনে পরিণত হয়েছে। এর মধ্য দিয়ে কেন্দ্রীয় সরকারের শাটডাউন এড়ানো সম্ভব হয়েছে।

বেশ কয়েকজন রিপাবলিকান সদস্য এ বিলের বিরোধিতা করেছেন। ম্যাসিসহ আরও কয়েকজন রিপাবলিকান সদস্য একটি ‘স্বচ্ছ’ অর্থবিল পাসের আহ্বান জানিয়েছিলেন।

উল্লেখ্য, ট্রাম্প ২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণ করতে যাচ্ছেন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত