আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

যুক্তরাষ্ট্রে রিপাবলিকান সিনেটরের ছেলেকে ২৮ বছরের কারাদণ্ড

যুক্তরাষ্ট্রে রিপাবলিকান সিনেটরের ছেলেকে ২৮ বছরের কারাদণ্ড

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের নর্থ ডাকোটা অঙ্গরাজ্যের সিনেটর কেভিন ক্রামারের ছেলেকে ২৮ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। স্থানীয় সময় গত সোমবার এ রায় দেন বিচারক ববি ওয়েইলার। দ্রুতগতিতে গাড়ি চালিয়ে পুলিশের একটি গাড়িতে ধাক্কা দিয়ে এক কর্মকর্তাকে হত্যার ঘটনায় এ সাজা দেওয়া হয়েছে।

সাজার আদেশ পাওয়া সিনেটরের ছেলের নাম ইয়ান ক্রামার। তাঁর বয়স ৪৩ বছর। ২০২৩ সালের ৬ ডিসেম্বর একটি হাসপাতাল থেকে গাড়িতে করে পালাচ্ছিলেন ইয়ান। তখন তাঁকে পুলিশ তাড়া করে। একপর্যায়ে পুলিশের একটি গাড়িতে ধাক্কা দেন ইয়ান। এতে ওই গাড়িতে থাকা পুলিশ কর্মকর্তা পল মার্টিনের (৫৩) মৃত্যু হয়। গত সেপ্টেম্বরে এ ঘটনায় দোষী সাব্যস্ত হন ইয়ান।

রায় দেওয়ার সময় বিচারক ববি ওয়েইলার বলেন, ইয়ান ক্রামারের ৩৮ বছরের সাজা থেকে ১০ বছর স্থগিত করা হয়েছে। এ ছাড়া তাঁর মানসিক স্বাস্থ্য ও মাদকাসক্তির চিকিৎসার জন্য সুপারিশ করা হয়েছে। বিচারক আরও বলেন, ইয়ানকে হয়তো পুরোপুরি ২৮ বছর কারাদণ্ডের সাজা ভোগ করতে হবে না।

সোমবার আদালতে কমলা রঙের পোশাকে উপস্থিত ছিলেন ইয়ান। পাশে ছিলেন তাঁর আইনজীবী। ইয়ানকে কথা বলার সুযোগ দেওয়া হলে পুলিশ কর্মকর্তা পল মার্টিনের পরিবারের কাছে ক্ষমা চান তিনি। তিনি বলেন, ‘এসব কিছু করার কোনো ইচ্ছা ছিল না আমার। এটি পুরোপুরি দুর্ঘটনা ছিল। আশা করি, তারা (মার্টিনের পরিবার) কোনো না কোনোদিন আমাকে ক্ষমা করবেন।’

ছেলের সাজার বিষয়ে সিনেটর কেভিন ক্রামার সাংবাদিকদের বলেন, তাঁর ছেলে মারাত্মক মানসিক সমস্যায় ভুগছেন। পুলিশ, আদালত ও কারাগারের প্রতি তাঁর পরিবার সম্মান জানায়। তবে সাজা দেওয়ার ক্ষেত্রে ইয়ানের মানসিক স্বাস্থ্যের বিষয়টি আদালত ও সরকারি আইনজীবীরা অসচেতনভাবে এড়িয়ে গেছেন। এটা তাঁকে হতাশ করেছে।

এলএবাংলাটাইমস/ওএম 

 

শেয়ার করুন

পাঠকের মতামত