আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

ট্রাম্পের হোটেলের সামনে টেসলা সাইবার ট্রাক বিস্ফোরণে নিহত ১

ট্রাম্পের হোটেলের সামনে টেসলা সাইবার ট্রাক বিস্ফোরণে নিহত ১

ছবিঃ এলএবাংলাটাইমস

নতুন বছরের প্রথম দিন বুধবার যুক্তরাষ্ট্রে একটি হোটেলের সামনে টেসলা সাইবার ট্রাক বিস্ফোরণে একজন নিহত এবং সাতজন আহত হয়েছেন। লাস ভেগাসের ওই হোটেলটির মালিক যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

লাস ভেগাসের শেরিফ কেভিন ম্যাকমাহিল সাংবাদিকদের বলেছেন, বৈদ্যুতিক যানটি ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলের কাচের প্রবেশদ্বারের সামনে ছিল। হঠাৎই সেটিতে বড় ধরনের বিস্ফোরণ হয়।

সেই সময়ের ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, স্টেইনলেস স্টিলের তৈরি ট্রাকটি হোটেলের প্রবেশদ্বারে পার্ক করে রাখা। বিকট বিস্ফোরণে সেটিতে আগুন ধরে যায়। বড় বিস্ফোরণের পর সেটিতে ছোট ছোট কয়েকটি বিস্ফোরণ হয়েছে।

বিস্ফোরণের পর সাইবারট্রাকের ভেতর থেকে একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন শেরিফ ম্যাকমাহিল। সাতজন সামান্য আহত হয়েছেন বলেও জানিয়েছেন তিনি।

বিস্ফোরণের পর এ ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট দিয়েছেন টেসলাপ্রধান ইলন মাস্ক। তিনি লিখেছেন, ‘হয় অনেক বেশি পরিমাণে আতশবাজি অথবা ভাড়া নেওয়া ওই সাইবারট্রাকের ভেতর একটি বোমা বহন করা হয়েছিল। যে কারণে বিস্ফোরণ হয়েছে। এই বিস্ফোরণের সঙ্গে গাড়ির কোনো সম্পর্ক নেই।’

এ পোস্টের আগে মাস্ক বলেছিলেন, টেসলার জ্যেষ্ঠ বিশেষজ্ঞদের পুরো দল বিস্ফোরণের এই ঘটনা নিয়ে তদন্ত করেছেন। তাঁরা কখনো এর আগে এমন কিছু দেখেননি বলেও জানান তিনি।

বিস্ফোরণের কারণ খুঁজে বের করতে পুলিশ এখনো তদন্ত করছে। নাম প্রকাশ না করা সূত্রের বরাত দিয়ে এনবিসি, সিবিএসসহ যুক্তরাষ্ট্রের কয়েকটি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, এই বিস্ফোরণ সন্ত্রাসী হামলা কিনা, পুলিশ সেটাও খতিয়ে দেখছে।

নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে জোরালো সমর্থন দিয়েছেন মার্কিন ধনকুবের মাস্ক। ভোটে জেতার পর তার প্রতিদানও দিয়েছেন ট্রাম্প। সরকারি ব্যয় কমাতে ট্রাম্প যে কমিশন গঠন করেছেন, সেটির দুই প্রধানের একজন মাস্ক।

ট্রাম্পের হোটেলের সামনে এ বিস্ফোরণের বিষয়ে প্রেসিডেন্ট জো বাইডেনকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। বাইডেন তাঁর দলকে এ বিষয়ে সব ধরনের সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন।

নতুন বছরের প্রথম দিনে যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে ভিড়ের মধ্যে গাড়ি উঠিয়ে দেওয়ার ঘটনায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন।

তবে ওই ঘটনার সঙ্গে লাস ভেগাসের ঘটনার কোনো সম্পর্ক নেই বলেই জানিয়েছেন ম্যাকমাহিল। বিস্ফোরণের ঘটনার পর হোটেল খালি করে ফেলা হয়েছে বলেও জানান তিনি।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত