আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকায় তুষারঝড় আঘাত হানতে পারে

যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকায় তুষারঝড় আঘাত হানতে পারে

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের প্লেইনস থেকে ইস্ট কোস্ট অঞ্চলের লাখ লাখ মানুষ তুষারঝড়, তুষারসহ বৃষ্টি ও ভারী তুষারপাতের ঝুঁকিতে আছে। আগামীকাল সোমবার এসব অঞ্চলে শীতকালীন ঝড় আঘাত হানতে পারে। গতকাল শনিবার যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিভাগ এ পূর্বাভাস দিয়েছে।

শীতকালীন ঝড়কে সামনে রেখে কেন্টাকি ও ভার্জিনিয়ার গভর্নররা অঙ্গরাজ্য দুটিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

গতকাল সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থার আবহাওয়াবিদ রিচ বান বলেন, ‘ঝড়টি এখনো আকার নিচ্ছে।

তবে এ ঝড়ের প্রভাবে প্লেইনস অঞ্চলে ভারী তুষারপাত থেকে শুরু করে আরও দক্ষিণের অঞ্চলের সড়কগুলো বরফে ঢেকে যাওয়ার মতো বিভিন্ন ধরনের বিপর্যয় দেখা দেওয়ার আশঙ্কা জানিয়েছেন রিচ বান।

আবহাওয়াবিদ রিচ বান বলেছেন, যুক্তরাষ্ট্রের ছয় কোটির বেশি মানুষকে শীতকালীন এই আবহাওয়া–সতর্কতার আওতায় রাখা হয়েছে। তাদের পর্যবেক্ষণ করা হচ্ছে এবং বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে।

নেব্রাস্কা ও কানসাস থেকে ওহাইও, ইন্ডিয়ানা, দক্ষিণ-পশ্চিম পেনসিলভানিয়া ও উত্তর-পশ্চিম ভার্জিনিয়া হয়ে পূর্ব দিকে বিশাল এলাকাজুড়ে ১ ইঞ্চি (২ দশমিক ৫৪ সেমি) থেকে ১ ফুট (৩০ সেমি) পর্যন্ত তুষার জমতে পারে। বরফ জমে বিদ্যুতের সঞ্চালন লাইনগুলোয় ব্যাঘাত ঘটতে পারে এবং এতে অনেক জায়গায় বিদ্যুৎ–বিভ্রাট হতে পারে।

আবহাওয়াবিদ বান বলেছেন, আজ দক্ষিণাঞ্চলীয় মিজৌরি, কেন্টাকি ও টেনেসিতে তুষারসহ বৃষ্টি ও তুষারপাত হতে পারে। এতে রাস্তাগুলোয় চলাচল করা ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে এবং বিদ্যুতের লাইনগুলোয় বিঘ্ন ঘটতে পারে। কিছু কিছু এলাকায় গাড়ি চালানো প্রায় অসম্ভব হয়ে পড়বে বলেও উল্লেখ করেছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে কর্মকর্তারা বলেন, বরফের আস্তরণ পড়ায় গতকাল বিকেলে মিজৌরি অঙ্গরাজ্যের কানসাস সিটি আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ছিল।

আবহাওয়াবিদ বান বলেছেন, সোমবার রাত নাগাদ ঝড়টি ইস্ট কোস্ট অতিক্রম করে আটলান্টিক মহাসাগরের দিকে যেতে পারে। আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় এলাকার দুই-তৃতীয়াংশ এলাকাজুড়ে হিম বাতাস বয়ে যেতে পারে।

 এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত