আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

ট্রাম্প ও পুতিনের দ্রুত বৈঠকের ঘোষণা

ট্রাম্প ও পুতিনের দ্রুত বৈঠকের ঘোষণা

ছবিঃ এলএবাংলাটাইমস

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে খুব শিগগিরই তাঁর বৈঠক হবে। ট্রাম্পের দাবি, পুতিনও এই বৈঠকে আগ্রহী। শপথ গ্রহণের পরপরই বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প। এর পরপরই তিনি পুতিনের সঙ্গে আলোচনা শুরু করবেন বলে জানিয়েছেন। যদিও বৈঠকের সুনির্দিষ্ট তারিখ উল্লেখ করেননি। তবে ট্রাম্প বলেছেন, যত দ্রুত সম্ভব এই বৈঠক আয়োজন করবেন তিনি।

ইউক্রেন যুদ্ধ শুরুর পর এই প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র ও রাশিয়ার শীর্ষ দুই নেতার মধ্যে সরাসরি বৈঠক হতে যাচ্ছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে আক্রমণ চালানোর পর দুই দেশের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। নির্বাচনী প্রচারে ট্রাম্প বারবার বলেছেন, তিনি ক্ষমতায় গেলে ইউক্রেন যুদ্ধ বন্ধ করবেন।

কোনো কৌশলে যুদ্ধ বন্ধ করবেন, এ প্রশ্নে ট্রাম্প নিউসম্যাক্সকে বলেন, ‘‘এখানে মূল কৌশলটি পুতিনের ওপর নির্ভর করছে। এই যুদ্ধ পুতিনের জন্যও ভালোভাবে এগোচ্ছে না বলে মনে হচ্ছে।’’ তিনি আরও বলেন, ‘‘পুতিনের মনোভাব বুঝে দ্রুত সমাধান খুঁজতে হবে।’’

ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘‘আগামী কয়েক দিন বা সপ্তাহের মধ্যেই ট্রাম্প এবং পুতিনের মধ্যে ফোনালাপ হতে পারে।’’

বিশ্লেষকেরা মনে করছেন, ট্রাম্প ও পুতিনের সম্ভাব্য এই বৈঠক আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। ১৯৬২ সালের কিউবা ক্ষেপণাস্ত্র সংকটের পর ইউক্রেন যুদ্ধই প্রথমবার পশ্চিমা বিশ্ব ও মস্কোর সম্পর্ককে এতটা খারাপ অবস্থায় নিয়ে গেছে। এ প্রেক্ষাপটে দুই নেতার বৈঠক শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত