আপডেট :

        ট্রাম্পের কাছে ‘নতি স্বীকার’ না করতে বিশ্বনেতাদের কড়া বার্তা নিউজমের

        ২০২৫ সালের শেষে ক্যালিফোর্নিয়ায় বাড়ির দাম কমেছে, বিক্রি বেড়েছে

        সেতু উন্নয়নকাজের জন্য রাতে ইউএস-১০১ ফ্রিওয়ে বন্ধ থাকবে

        ট্রাম্পবিরোধী বিক্ষোভে উত্তাল লস এঞ্জেলেসের ডাউনটাউন

        অভিবাসন কার্যক্রমে বাধা দেওয়ার অভিযোগে মিনেসোটার শীর্ষ নেতাদের সমন জারি

        চতুর্থ সন্তানের মা হতে চলেছেন যুক্তরাষ্ট্রের সেকেন্ড লেডি উষা ভ্যান্স

        দক্ষিণ ক্যারোলাইনায় হামের সংক্রমণ বেড়েই চলেছে

        দুর্ঘটনায় ফার্মেসির ভেতরে ঢুকে পড়ল টেসলা, আহত ২

        ইন্ডিওর কাছে ৪.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ‘এটা বর্ণভিত্তিক প্রোফাইলিং’: অরেঞ্জ কাউন্টিতে ফেডারেল অভিবাসন অভিযানে আতঙ্ক

        গ্রিনল্যান্ড নিয়ে শুল্ক হুমকি বাস্তবায়নের অঙ্গীকার ট্রাম্পের, ইউরোপীয় ইউনিয়নের সতর্ক বার্তা

        মিনেসোটায় চার্চের প্রার্থনা পণ্ড: আইসিই বিরোধী বিক্ষোভ তদন্তে মার্কিন বিচার বিভাগ

        স্পেনে দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ২১, আহত শতাধিক

        লস এঞ্জেলেসে ফ্রিওয়ে দুর্ঘটনায় যুবক নিহত, আহত ৫

        রিভারসাইড কাউন্টিতে নিখোঁজ বন্ধুদের খুঁজতে গিয়ে মৃত্যু হলো এক হাইকারের

        গুলিতে নিহত ১৪ বছরের জনপ্রিয় ফুটবল খেলোয়াড়, শোকাহত পুরো এলাকা

        মিনিয়াপোলিসে মোতায়েনের প্রস্তুতিতে ১,৫০০ মার্কিন সেনা, কর্মকর্তাদের তথ্য

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় জনপ্রিয় ‘ডেলটোপিয়া’ পার্টি বন্ধে নিষেধাজ্ঞা অনুমোদন

        লং বিচে রেললাইন সংলগ্ন এলাকায় গুলিবিদ্ধ এক ব্যক্তির মরদেহ উদ্ধার

        ওয়েস্ট হলিউডে আটক হওয়ার পর স্বেচ্ছায় দেশত্যাগ করলেন প্রবাসী মালী

ট্রাম্প মনোনীত প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে স্ত্রী নির্যাতনের অভিযোগ

ট্রাম্প মনোনীত প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে স্ত্রী নির্যাতনের অভিযোগ

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনোনীত পিট হেগসেথের বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। হেগসেথের ভাইয়ের সাবেক স্ত্রী ড্যানিয়েল হেগসেথ মার্কিন সিনেটের আর্মড সার্ভিসেস কমিটির কাছে এ–সংক্রান্ত একটি হলফনামা দিয়েছেন। সেখানে অভিযোগ করা হয়েছে, সাবেক দ্বিতীয় স্ত্রীর ওপর নিপীড়ন চালাতেন হেগসেথ।

ওই হলফনামার একটি অনুলিপি থেকে এমন তথ্য জানতে পেরেছে সিএনএন।

হেগসেথের বিরুদ্ধে অভিযোগটি গতকাল মঙ্গলবার প্রকাশ পায়। প্রতিরক্ষামন্ত্রী হিসেবে সিনেটে তাঁর মনোনয়ন–সংক্রান্ত শুনানির এক সপ্তাহ ও ভোটাভুটিতে সিনেট আর্মড সার্ভিসেস কমিটি মনোনয়ন অনুমোদন করার এক দিন পর এমন অভিযোগ করা হলো। তাঁর নিয়োগ চূড়ান্ত করার বিষয়টি এখন পূর্ণাঙ্গ সিনেটে পাঠানো হয়েছে। সেখানে ভোটাভুটি হবে।

২০১১ সালে পিট হেগসেথের ভাইয়ের সঙ্গে ড্যানিয়েল হেগসেথের বিয়ে হয়। ২০১৯ সালে তাঁদের বিচ্ছেদ হয়। হলফনামায় ড্যানিয়েল লিখেছেন, পিট হেগসেথ তাঁর সাবেক স্ত্রী সামান্থার ওপর নির্যাতন চালাতেন। নির্যাতনের ধরন কেমন ছিল, তা সুনির্দিষ্ট করে উল্লেখ করেননি ড্যানিয়েল। বলেছেন, তিনি নিজ চোখে সামান্থাকে শারীরিক বা যৌন নিপীড়নের শিকার হতে দেখেননি। তবে ওই সময় সামান্থা তাঁর নিরাপত্তা নিয়ে শঙ্কায় ছিলেন ও স্বামীর হাত থেকে বাঁচার জন্য সাহায্যের প্রয়োজন হলে একটি সাংকেতিক শব্দ ব্যবহার করতেন।

২০১৫ বা ২০১৬ সালের কোনো একসময় সামান্থার কাছ থেকে সাংকেতিক শব্দসংবলিত একটি খুদেবার্তা পেয়েছিলেন বলে উল্লেখ করেন ড্যানিয়েল।

ওই হলফনামায় আরও বলা হয়, ড্যানিয়েল একাধিক পারিবারিক অনুষ্ঠানে পিট হেগসেথকে অতিরিক্ত মাদক নিতে দেখেছেন। ২০১৩ সালে তিনি তাঁকে দুবার প্রকাশ্যে অতিরিক্ত মদপান করতে দেখেছেন৷

ড্যানিয়েল হেগসেথ বলেছেন, ব্যক্তিগত ত্যাগ স্বীকার করে তিনি পিট হেগসেথের বিরুদ্ধে অভিযোগগুলো প্রকাশ করেছেন। কারণ, প্রতিরক্ষামন্ত্রী হিসেবে পিট হেগসেথ নিয়োগ পেলে যুক্তরাষ্ট্র ও দেশটির সামরিক বাহিনীর কী হবে, তা ভেবে তিনি উদ্বিগ্ন। এমন অভিযোগ জানার পর সিনেটে ভোটাভুটির সময় সিনেটরদের অনেকে তাঁকে ভোট না দেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন।

হলফনামাটি প্রসঙ্গে সর্বপ্রথম এনবিসি নিউজে প্রতিবেদন প্রকাশ হয়। এনবিসিকে পাঠানো এক বিবৃতিতে পিট হেগসেথের সাবেক স্ত্রী সামান্থা লেখেন, ‘বিবাহিত জীবনে আমার ওপর কোনো শারীরিক নির্যাতন হয়নি। এটাই আপনাদের দেওয়া আমার একমাত্র বিবৃতি। আমি আপনাদের জানিয়ে দিতে চাই, পিটের সঙ্গে আমার বৈবাহিক জীবন সম্পর্কে আমি কথা বলছি না এবং বলবও না। দয়া করে এ সিদ্ধান্তকে সম্মান জানাবেন।’

পিট হেগসেথের আইনজীবী টিম পার্লাটোর একটি বিবৃতিতে বলেন, ড্যানিয়েল হেগসেথ একজন আজীবন ডেমোক্র্যাট সদস্য। আর ডেমোক্র্যাট হওয়ায় পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর ঝগড়া লেগে যেত। আইনজীবীর দাবি, ড্যানিয়েলের অভিযোগগুলোর সত্যতা নেই। তিনি পিটকে ঘৃণা করেন।

গত নভেম্বরে অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার পরপরই ট্রাম্প তাঁর প্রশাসনের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে পিট হেগসেথকে মনোনীত করেন। তবে পিটের বিরুদ্ধে কর্মক্ষেত্রে যৌন নিপীড়ন ও অতিরিক্ত মদ পানসহ বিভিন্ন অভিযোগ প্রকাশ হতে থাকে। এ অবস্থায় তাঁর মনোনয়ন পাওয়ার বিষয়টি অনিশ্চয়তার মধ্যে পড়ে। তবে হেগসেথ বারবারই মদপানসহ অসদাচরণের সব অভিযোগ অস্বীকার করেছেন। বলেছেন, নিয়োগ নিশ্চিত হলে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে কাজ করার সময় তিনি মাদক নেবেন না।

তবে নতুন অভিযোগ ওঠার বিষয়টি হেগসেথের নিয়োগ চূড়ান্ত হওয়ার ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে কি না, সে রকম কোনো ইঙ্গিত এখনো পাওয়া যায়নি। তবে তাঁর নিয়োগ নিশ্চিত হওয়ার সম্ভাবনাই বেশি। খুব শিগগিরই তাঁর নিয়োগ চূড়ান্ত করতে সিনেটে ভোটাভুটি হবে। তাঁর নিয়োগ ঠেকাতে হলে সিনেটের চার রিপাবলিকান সদস্যকে দলের বিরুদ্ধে যেতে হবে। তবে গত সপ্তাহে নিয়োগ চূড়ান্তকরণের শুনানি হওয়ার পর এমন কোনো বিরোধিতা দেখা যায়নি। দুজনের দোদুল্যমান ভোট আছে, যাঁরা এখনো অবস্থান ঠিক করেননি। এই দুই সিনেট সদস্য হলেন সুসান কলিনস ও লিসা মুরকৌস্কি।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত