আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

যুক্তরাষ্ট্র-ভারতসহ চার দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

যুক্তরাষ্ট্র-ভারতসহ চার দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণ করার পর প্রথমবারের মতো বৈঠক করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং এবং জাপানের পররাষ্ট্রমন্ত্রী আইওয়া তাকেশি।

গতকাল মঙ্গলবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরে কোয়াড পররাষ্ট্রমন্ত্রীদের এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে এক যৌথ বিবৃতি দিয়েছেন তাঁরা।

বিবৃতিতে বলা হয়, একটি অবাধ ও মুক্ত ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল জোরদার করার নিজেদের অভিন্ন প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করতে গতকাল ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ভারত ও জাপানের পররাষ্ট্রমন্ত্রীরা এক বৈঠক করেছেন। এ অবাধ ও মুক্ত অঞ্চলে আইনের শাসন, গণতান্ত্রিক মূল্যবোধ, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা সমুন্নত ও সুরক্ষিত থাকবে।

পররাষ্ট্রমন্ত্রীরা বলেন, ‘আমাদের চার জাতি এই প্রত্যয় ধারণ করে যে সমুদ্রসীমাসহ সর্বক্ষেত্রে আন্তর্জাতিক আইন, অর্থনৈতিক সুযোগ, শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মানুষের উন্নয়ন ও সমৃদ্ধির ভিত্তি। একই সঙ্গে আমরা বলপ্রয়োগ বা নিপীড়নের মাধ্যমে এ স্থিতিবস্থা বদলে ফেলার চেষ্টার যেকোনো একতরফা পদক্ষেপের জোরাল প্রতিবাদ জানাই।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘ক্রমবর্ধমান হুমকির প্রেক্ষাপটে আঞ্চলিক সমুদ্রসীমা, অর্থনীতি ও প্রযুক্তি খাতের নিরাপত্তা জোরদার করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি এতদঅঞ্চলে গ্রহণযোগ্য ও স্থিতিস্থাপক সরবরাহ শৃঙ্খলব্যবস্থাকে ত্বরান্বিত করতেও প্রতিশ্রুতিবদ্ধ আমরা।’

এ ছাড়া আগামী মাসগুলোতে কোয়াডের কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার ব্যাপারে নিজেদের আগ্রহ প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রীরা। বলেন, ভারতের আয়োজনে কোয়াড নেতাদের পরবর্তী শীর্ষ বৈঠকের প্রস্তুতি চলার প্রেক্ষাপটে তাঁরা (পররাষ্ট্রমন্ত্রীরা) নিয়মিতভাবে সাক্ষাৎ করবেন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত