আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

অবৈধ অভিবাসন আটকাতে সীমান্তে সৈন্য পাঠাচ্ছেন ট্রাম্প

অবৈধ অভিবাসন আটকাতে সীমান্তে সৈন্য পাঠাচ্ছেন ট্রাম্প

ছবিঃ এলএবাংলাটাইমস

মেক্সিকো সীমান্তে দেড় হাজার সৈন্য মোতায়েনের প্রক্রিয়া শুরু করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে অবৈধ অভিবাসন মোকাবিলার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

হোয়াইট হাউস গত বুধবার (২২ জানুয়ারি) এই আদেশের বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে, এই সৈন্যদের মধ্যে ৫০০ জন থাকবেন মেরিন সদস্য।

ট্রাম্পের পুনর্নির্বাচনী প্রচারণার প্রধান বিষয়গুলোর মধ্যে অন্যতম ছিল সীমান্ত নিরাপত্তা। দায়িত্ব নেওয়ার পরপরই তিনি নির্বাহী আদেশে সই করে মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা ঘোষণা করেন।

ট্রাম্পের নির্বাহী আদেশে বলা হয়, আমেরিকার সার্বভৌমত্ব হুমকির মুখে। অনিয়মিত অভিবাসনের কারণে দেশে বিশৃঙ্খলা ও ভোগান্তি বেড়েছে।

আদেশে সীমান্তে সশস্ত্র বাহিনীর মোতায়েন এবং ড্রোন ব্যবহারসহ অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থার নির্দেশ দেওয়া হয়েছে।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, এই পদক্ষেপ ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়ন। জনগণ দীর্ঘদিন ধরে এই মুহূর্তের অপেক্ষায় ছিল।

বর্তমানে মেক্সিকো সীমান্তে যুক্তরাষ্ট্রের প্রায় ২ হাজার ৫০০ জন ন্যাশনাল গার্ড ও রিজার্ভ সৈন্য মোতায়েন রয়েছে। এছাড়া, মার্কিন কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশনের প্রায় ১৯ হাজার ১০৪ জন কর্মকর্তা সীমান্ত পাহারায় নিযুক্ত রয়েছেন।

অভিবাসন অধিকার কর্মীরা আশঙ্কা করছেন, সীমান্তে সামরিক বাহিনীর উপস্থিতি শরণার্থীদের বৈধ আশ্রয়ের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে। তাছাড়া, বেসামরিক লোকদের বিরুদ্ধে সামরিক কৌশল ব্যবহারেরও ঝুঁকি তৈরি হতে পারে।

তবে ট্রাম্প দাবি করেছেন, অনিয়মিত অভিবাসী প্রবেশ ঠেকাতে সামরিক পদক্ষেপ প্রয়োজন। যদিও গবেষণায় দেখা গেছে, অনথিভুক্ত অভিবাসীদের অপরাধ প্রবণতা যুক্তরাষ্ট্রের স্থানীয়দের তুলনায় অনেক কম।

সম্প্রতি জর্জিয়ায় ল্যাকেন রাইলি হত্যাকাণ্ড নিয়ে ট্রাম্প তার অবস্থান জোরদার করেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে মার্কিন প্রতিনিধি পরিষদ ‘ল্যাকেন রাইলি অ্যাক্ট’ পাস করেছে। এই আইনে, অপরাধে অভিযুক্ত অনথিভুক্ত অভিবাসীদের আটক রাখার নিয়ম করা হয়েছে। যদিও মানবাধিকার সংগঠনগুলো এই আইনকে ন্যায্য বিচার প্রক্রিয়ার লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত