আপডেট :

        দক্ষিণ লস এঞ্জেলেসের স্কুলে বন্দুকসহ শিক্ষার্থী আটক

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে বেসেরার বড় ব্যবধান, পিছিয়ে হিলটন

        লস এঞ্জেলেসে অভিযানে প্রায় ২ লাখ ডলারের চোরাই পণ্য উদ্ধার

        হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট পদ ছাড়ছেন

        টেক্সাসে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

        ক্যালিফোর্নিয়ায় উবার-লিফট চালকদের ইউনিয়ন গঠনের পথে বড় অগ্রগতি

        লস এঞ্জেলেস বিমানবন্দরে ফেডারেল সরকারের ২৬৯ মিলিয়ন ডলার অনুদান

        লস এঞ্জেলেসের সান ভ্যালিতে গৃহহীনদের জন্য নতুন ছোট ঘরের গ্রাম

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

লস এঞ্জেলেসে ট্রাম্প, দাবানল নিয়ন্ত্রণে নিউসমের সঙ্গে কাজ করায় আগ্রহ

লস এঞ্জেলেসে ট্রাম্প, দাবানল নিয়ন্ত্রণে নিউসমের সঙ্গে কাজ করায় আগ্রহ

ছবিঃ এলএবাংলাটাইমস

দ্বিতীয় মেয়াদে শপথ গ্রহণের পর প্রেসিডেন্ট হিসেবে নিজের প্রথম সফরে গতকাল শুক্রবার ক্যালিফোর্নিয়ায় গেছেন ডোনাল্ড ট্রাম্প। সেখানকার লস এঞ্জেলেসের দাবানল নিয়ন্ত্রণে অঙ্গরাজ্যের গভর্নর গ্যাভিন নিউসমের সঙ্গে একসঙ্গে কাজ করার কথা বলেছেন তিনি।

গতকাল লস এঞ্জেলেসের বিমানবন্দরে এয়ার ফোর্স ওয়ান অবতরণ করার পর প্রেসিডেন্ট ট্রাম্পকে স্বাগত জানান গভর্নর নিউসম।

পরে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আমরা কিছু কাজ সম্পন্ন করার চেষ্টা করছি এবং অঙ্গরাজ্য পরিচালনায় একসঙ্গে কাজ করার মাধ্যমে আপনি এটি সম্পন্ন করতে পারবেন। আমরা এ কাজ শেষ করতে যাচ্ছি। তাদের অনেক কেন্দ্রীয় সহায়তার প্রয়োজন পড়বে।’

নিউসম ক্যালিফোর্নিয়ার দাবানল নিয়ন্ত্রণে ট্রাম্পের কাছে সহায়তা চেয়েছেন। নিউসম একজন ডেমোক্র্যাট। ট্রাম্পের সঙ্গে তাঁর অতীত সম্পর্ক বিরোধপূর্ণ ছিল।

গত কয়েক সপ্তাহ ধরে একাধিক দাবানলে বিপর্যস্ত হয়ে পড়েছে লস অ্যাঞ্জেলেস। এখনো এ অঞ্চলে তিনটি বড় দাবানল জ্বলছে। আগে দাবানল নিয়ন্ত্রণে ক্যালিফোর্নিয়া কর্তৃপক্ষের ভূমিকার তীব্র সমালোচনা করেছেন ট্রাম্প।

লস অ্যাঞ্জেলেস যাওয়ার আগে নর্থ ক্যারোলাইনায় হারিকেন হেলেনের আঘাতে বিধ্বস্ত এলাকা পরিদর্শন করেন ট্রাম্প। গত সেপ্টেম্বরে চার মাত্রার ঘূর্ণিঝড়টি যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলে তাণ্ডব চালায়। এতে প্রাণ হারান অন্তত ৪৩ জন।

নর্থ ক্যারোলাইনায় ট্রাম্প ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (এফইএমএ) পুনর্গঠন বা বাতিলে একটি নির্বাহী আদেশে সই করার প্রতিশ্রুতি দেন। ট্রাম্প বলেন, অঙ্গরাজ্যগুলো যেন নিজেরাই দুর্যোগ মোকাবিলা করতে পারে, সে লক্ষ্যে কেন্দ্র থেকে তাদের অর্থ দেওয়া উচিৎ বলে মনে করেন তিনি।

ট্রাম্প নর্থ ক্যারোলাইনায় জরুরি ত্রাণ প্রচেষ্টায় ব্যাঘাত ঘটানোর জন্য ওই সংস্থাকে দায়ী করেন। সেখানে তিনি বলেন, ‘এফইএমএ একটি দুর্যোগে পরিণত হয়েছে। আমার মনে হয়, আমরা এটি বন্ধে সুপারিশ করতে চলেছি।’

ক্যালিফোর্নিয়ায় দাবানল নিয়ন্ত্রণে অঙ্গরাজ্যটির সাড়ায় ট্রাম্প যেমন অসন্তোষ প্রকাশ করেছিলেন, নর্থ ক্যারোলাইনাতেও এফইএমএর ব্যাপারে তাঁর বক্তব্যে একই রকমের অসন্তোষ ফুটে উঠেছে। সম্প্রতি তিনি নিউসম ও লস অ্যাঞ্জেলেসের মেয়র ক্যারেন বাসের বিরুদ্ধেও ‘বড় ধরনের অযোগ্যতার’ অভিযোগ করেন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত