আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

টিকটক কিনতে আলোচনা করছে মাইক্রোসফট: ট্রাম্প

টিকটক কিনতে আলোচনা করছে মাইক্রোসফট: ট্রাম্প

ছবিঃ এলএবাংলাটাইমস

সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক কিনে নিতে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি কোম্পানি মাইক্রোসফট আলোচনা করছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তবে এ ব্যাপারে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে মাইক্রোসফট। তাছাড়া টিকটক ও বাইটড্যান্সও এ ব্যাপারে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

মার্কিন আইনপ্রণেতারা গত বছরের এপ্রিলে সামাজিক যোগাযোগমাধ্যমটির বিষয়ে একটি আইন পাস করেন। এতে টিকটককে শর্ত দেওয়া হয়েছিল চীনের প্যারেন্ট কোম্পানির সঙ্গে তাদের সম্পর্ক ছিন্ন করতে হবে অথবা বিক্রি করে দিতে হবে।

এরপর ওই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিমকোর্টে যায় অ্যাপটির পরিচালনাকারীরা। তবে টিকটক বন্ধের পক্ষে যে রায় দেওয়া হয়েছিল তা বহাল রাখে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত। এরপর আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রে টিকটক বন্ধ হয়ে যায়।

আদালত তার রায়ে বলে, যেহেতু টিকটক যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি, তাই এটি নিষিদ্ধ করায় বাকস্বাধীনতা নষ্ট হবে না।

তবে ডোনাল্ড ট্রাম্পের শপথের পর যুক্তরাষ্ট্রে সচল হতে থাকে টিকটক। এরই মধ্যে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমটিকে ৭৫ দিনের সময় বেঁধে দিয়েছেন। এর মধ্যে যেকোনো একটা সিদ্ধান্ত নিতে হবে কোম্পানিটিকে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত