আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

মাঝ আকাশে বিমানের ইঞ্জিন বন্ধের চেষ্টা, পাইলট গ্রেফতার

মাঝ আকাশে বিমানের ইঞ্জিন বন্ধের চেষ্টা, পাইলট গ্রেফতার

ছবিঃ এলএবাংলাটাইমস

ফ্লাইটের ককপিটে থাকা জোসেফ এমারসন (৪৩) নামের এক অফ-ডিউটি পাইলট মাঝ আকাশে বিমানের ইঞ্জিন বন্ধ করার চেষ্টার অভিযোগে গ্রেফতার হয়েছেন। এই ঘটনায় আলাস্কা এয়ারলাইন্সের ফ্লাইট ২০৫৯ ওয়াশিংটনের এভারেট থেকে সান ফ্রান্সিসকো যাওয়ার পথে ওরেগনের পোর্টল্যান্ডে জরুরি অবতরণ করতে বাধ্য হয়।

হঠাৎ মানসিকভাবে ভেঙে পড়া

সিএনএন-এর প্রতিবেদনে জানা যায়, এমারসন পাইলটদের উদ্দেশ্যে বলেন, ‘আমি ভালো নেই’, এবং এরপরই বিমানের ফায়ার সাপ্রেশন সিস্টেমের বড় টি-আকৃতির হ্যান্ডেলটি ধরে টান দেন। এই সিস্টেমটি সক্রিয় হলে ইঞ্জিনে জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যেত। তবে ককপিটে থাকা অন্যান্য পাইলটদের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হয় এবং ইঞ্জিন সচল থাকে।

বিমান অবতরণে বাধ্য

ঘটনার পররপরই দুই পাইলট মিলে এমারসনকে ককপিট থেকে সরিয়ে ফেলেন এবং কেবিন ক্রুরা তাকে বিমানের পেছনের দিকে নিয়ে যান। মাত্র ৯০ সেকেন্ডের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এমারসন পরে এক ফ্লাইট অ্যাটেনডেন্টকে বলেন, ‘আমাকে হাতকড়া পরান, না হলে পরিস্থিতি খারাপ হবে’। বিমান অবতরণের সময় তিনি জরুরি নির্গমন দরজার হ্যান্ডেল টানার চেষ্টা করেন, তবে ফ্লাইট অ্যাটেনডেন্টরা তাকে থামিয়ে দেন।

যাত্রীদের প্রতিক্রিয়া

অনেক যাত্রীই এই ভয়াবহ ঘটনার সময় কিছুই বুঝতে পারেননি। যাত্রী অব্রি গাভেলো বলেন, ‘আমরা জানতাম না কোথায় নামব বা আসলে কী ঘটছে। তবে ফ্লাইট অ্যাটেনডেন্টরা আমাদের নিরাপত্তার আশ্বাস দেন’। অপর এক যাত্রী, অ্যালেক্স উড বলেন, ‘আমি ককপিটের কাছেই বসেছিলাম, কিন্তু কিছুই শুনতে পাইনি, এমনকি ঘুম থেকে জাগার মতো কিছুই ঘটেনি’। পরদিন সংবাদমাধ্যমে খবর দেখে তারা উপলব্ধি করেন যে পরিস্থিতি কতটা গুরুতর ছিল।

৮৪টি অভিযোগে অভিযুক্ত পাইলট

এমারসনের বিরুদ্ধে ৮৪টি অভিযোগ আনা হয়েছে, যার মধ্যে রয়েছে ৮৩টি বেপরোয়া বিপজ্জনক কাজের অভিযোগ এবং একটি বিমানের নিরাপত্তা বিপন্ন করার অভিযোগ। তার আইনজীবীর দাবি, এমারসন এক ধরণের মানসিক বিপর্যয়ের শিকার হয়েছিলেন এবং বাস্তবতা সম্পর্কে সচেতন ছিলেন না। এবিসি নিউজের প্রতিবেদনে জানা যায়, ঘটনার দুই দিন আগে তিনি প্রথমবারের মতো ম্যাজিক মাশরুম (এক ধরনের হ্যালুসিনেশন সৃষ্টি করে এমন মাদক) গ্রহণ করেছিলেন এবং টানা ৪০ ঘণ্টা ঘুমাননি। তার এক ঘনিষ্ঠ বন্ধুর মৃত্যু তাকে মানসিকভাবে ভেঙে দিয়েছিল, এবং তিনি শুধুমাত্র নিজের বাড়িতে ফিরে যেতে চেয়েছিলেন।

আদালতের সিদ্ধান্ত

আদালত এমারসনকে শর্তসাপেক্ষে মুক্তি দিয়েছে। তাকে কোনো ধরনের মাদক গ্রহণ না করার নির্দেশ দেওয়া হয়েছে, কোনো সচল বিমানের ৩০ ফুটের মধ্যে যাওয়া নিষিদ্ধ করা হয়েছে এবং বাধ্যতামূলক মানসিক চিকিৎসার আওতায় রাখা হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত