আপডেট :

        ওয়ার্ল্ড কাপ দেখার অনুষ্ঠানে পানিতে ডুবে ৮ বছর বয়সী শিশুর মৃত্যু

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান তাণ্ডব, পুলিশ কর্মকর্তাসহ আহত ৫

        আদালতের কক্ষে যৌন সম্পর্ক ও মিথ্যা বলার অভিযোগে অভিযুক্ত বিচারকের ক্ষমা প্রার্থনা

        কানাডার নাগরিকত্ব সনদ ফেরত দিতে বলা হলো কিছু ‘লস্ট কানাডিয়ান’কে

        হোয়াইট হাউসের ইউএফসি ইভেন্টে হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেপ্তার ৫

        নিউইয়র্কে খামারে আগুনে পুড়ে ১৭টি ঘোড়ার মৃত্যু

        ১,৫০০ একর এলাকায় দাবানল, রিভারসাইডে জারি জরুরি উচ্ছেদ নির্দেশ

        প্রেমিকাকে হত্যার পর মেয়েকে নিয়ে পালানো লস এঞ্জেলেসের বাবা মেক্সিকোতে গ্রেপ্তার

        ক্যালিফোর্নিয়ায় বড় ভূমিকম্পের আশঙ্কা, এক হাজার বছরের মধ্যে সর্বোচ্চ চাপে সান আন্দ্রেয়াস ফল্ট

        স্ট্যানফোর্ড সমাবর্তনে সুন্দর পিচাইয়ের বক্তব্য চলাকালে শিক্ষার্থীদের ওয়াকআউট

        ট্রাম্পের সমালোচক হওয়ায় তদন্তের অভিযোগ নিউসমের, নজরে স্ত্রী ও সাবেক সহযোগীরা

        ক্যালিফোর্নিয়ায় মার্কিন বিমান বাহিনীর বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

        অরেঞ্জ কাউন্টিতে সপ্তাহজুড়ে উচ্চ ঢেউ ও বিপজ্জনক সাগরস্রোতের সতর্কতা

        ক্যালিফোর্নিয়ার সৈকতে ঘুমিয়ে থাকা দুই নারী সাগরে ভেসে গেলেন, একজনের মৃত্যু

        নিকসের ঐতিহাসিক শিরোপা জয়ের উল্লাসে নিউইয়র্কে বিশৃঙ্খলা, গুলিতে কিশোর আহত

        যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, পাইলটসহ ১২ জন নিহত

        যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে স্বস্তি মিলবে কি লেবাননের? রয়ে গেছে অনিশ্চয়তা

        হোয়াইট হাউসের লনে ইউএফসি লড়াই আয়োজন করলেন ট্রাম্প

        যৌন নির্যাতন মামলার ক্ষতিপূরণ বিতরণ স্থগিতের আবেদন লস এঞ্জেলেস কাউন্টি ডিএর

        ওয়েস্ট হলিউডের জনপ্রিয় বারে আকস্মিক উপস্থিতি কমলা হ্যারিসের

ট্রাম্পের আমলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের উন্নতি চান মাদুরো

ট্রাম্পের আমলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের উন্নতি চান মাদুরো

ছবিঃ এলএবাংলাটাইমস

ভেনেজুয়েলায় বন্দিদশা থেকে মুক্তি পাওয়া যুক্তরাষ্ট্রের ছয় নাগরিককে নিয়ে দেশের পথে রওনা হয়েছেন মার্কিন দূত রিচার্ড গ্রেনেল। এ ঘটনায় বৈরী দেশ দুটির মধ্যে কূটনৈতিক সম্পর্কে হঠাৎ উন্নতির ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

গতকাল শুক্রবার কারাকাসে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত রিচার্ড গ্রেনেল।

বৈঠকের পর গ্রেনেল ভেনেজুয়েলায় বন্দী থাকা ছয় মার্কিনকে নিয়ে দেশে ফেরার কথা জানিয়েছেন।

ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা বলেছেন, গ্রেনেলের এবারের ভেনেজুয়েলা সফরের মূল কারণগুলোর অন্যতম ছিল সে দেশে বন্দী মার্কিনিদের মুক্তি নিশ্চিত করা।

গ্রেনেল ওই ছয় মার্কিনিকে নিয়ে দেশের পথে রওনা হওয়ার কথা জানালেও তিনি তাঁদের নাম প্রকাশ করেননি। তবে তাঁরা সবাই পুরুষ।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে গ্রেনেল যে ছবি পোস্ট করেছেন তাতে দেখা যাচ্ছে, হালকা নীল রঙের পোশাক পরা ছয়জন তাঁর সঙ্গে উড়োজাহাজে বসে আছেন। ভেনেজুয়েলায় কারাবন্দীদের হালকা নীল রঙের পোশাক দেওয়া হয়।

ভেনেজুয়েলায় ঠিক কতজন মার্কিনি বন্দী আছেন, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে দেশটির কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে অন্তত ৯ জনের কথা বলেছেন।

এদিকে প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর কর্মকর্তারা বলেছেন, বন্দী মার্কিনিদের অধিকাংশই সন্ত্রাসী ও তাঁদের কেউ কেউ শীর্ষ পর্যায়ের ‘ভাড়াটে সৈন্য’।

ভেনেজুয়েলা সরকার নিয়মিতভাবে দেশটির বিরোধী পক্ষ ও বিদেশি বন্দীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ করে থাকে।

যুক্তরাষ্ট্রের লাতিন আমেরিকার বিশেষ দূত মাউরিসিও ক্লেভার-ক্যারোন গতকাল বলেছেন, ‘মার্কিন জিম্মি যাঁদের ভেনেজুয়েলায় আটকে রাখা হয়েছে, তাঁদের অবশ্যই দ্রুত ছেড়ে দিতে হবে।’ তবে গ্রেনেল-মাদুরোর এবারের বৈঠকে কোনো কিছুর বিনিময় করা নিয়ে আলোচনা হয়নি বলেও যোগ করেন তিনি।

কয়েক মাস আলাপ-আলোচনার পর ২০২৩ সালের শেষ দিকে ভেনেজুয়েলা সরকার বেশ কয়েকজন বন্দীকে মুক্তি দিয়েছিল। তাঁদের মধ্যে ১০ জন মার্কিনিও ছিলেন। যুক্তরাষ্ট্র সে সময় মাদুরোর একজন ঘনিষ্ঠ মিত্রকে মুক্তি দিয়েছিল।

গ্রেনেলের সঙ্গে বৈঠক নিয়ে গতকাল স্থানীয় সময় সন্ধ্যায় কথা বলেন মাদুরো। তিনি বলেন, তাঁদের মধ্যে বৈঠক ইতিবাচক ছিল।

মাদুরো আরও বলেন, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আমরা প্রথম পদক্ষেপ নিয়েছি। আশা করি, এটা অব্যাহত থাকবে। আমরা চাই, এটা অব্যাহত থাকুক।’

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত