আপডেট :

        ওয়ার্ল্ড কাপ দেখার অনুষ্ঠানে পানিতে ডুবে ৮ বছর বয়সী শিশুর মৃত্যু

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান তাণ্ডব, পুলিশ কর্মকর্তাসহ আহত ৫

        আদালতের কক্ষে যৌন সম্পর্ক ও মিথ্যা বলার অভিযোগে অভিযুক্ত বিচারকের ক্ষমা প্রার্থনা

        কানাডার নাগরিকত্ব সনদ ফেরত দিতে বলা হলো কিছু ‘লস্ট কানাডিয়ান’কে

        হোয়াইট হাউসের ইউএফসি ইভেন্টে হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেপ্তার ৫

        নিউইয়র্কে খামারে আগুনে পুড়ে ১৭টি ঘোড়ার মৃত্যু

        ১,৫০০ একর এলাকায় দাবানল, রিভারসাইডে জারি জরুরি উচ্ছেদ নির্দেশ

        প্রেমিকাকে হত্যার পর মেয়েকে নিয়ে পালানো লস এঞ্জেলেসের বাবা মেক্সিকোতে গ্রেপ্তার

        ক্যালিফোর্নিয়ায় বড় ভূমিকম্পের আশঙ্কা, এক হাজার বছরের মধ্যে সর্বোচ্চ চাপে সান আন্দ্রেয়াস ফল্ট

        স্ট্যানফোর্ড সমাবর্তনে সুন্দর পিচাইয়ের বক্তব্য চলাকালে শিক্ষার্থীদের ওয়াকআউট

        ট্রাম্পের সমালোচক হওয়ায় তদন্তের অভিযোগ নিউসমের, নজরে স্ত্রী ও সাবেক সহযোগীরা

        ক্যালিফোর্নিয়ায় মার্কিন বিমান বাহিনীর বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

        অরেঞ্জ কাউন্টিতে সপ্তাহজুড়ে উচ্চ ঢেউ ও বিপজ্জনক সাগরস্রোতের সতর্কতা

        ক্যালিফোর্নিয়ার সৈকতে ঘুমিয়ে থাকা দুই নারী সাগরে ভেসে গেলেন, একজনের মৃত্যু

        নিকসের ঐতিহাসিক শিরোপা জয়ের উল্লাসে নিউইয়র্কে বিশৃঙ্খলা, গুলিতে কিশোর আহত

        যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, পাইলটসহ ১২ জন নিহত

        যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে স্বস্তি মিলবে কি লেবাননের? রয়ে গেছে অনিশ্চয়তা

        হোয়াইট হাউসের লনে ইউএফসি লড়াই আয়োজন করলেন ট্রাম্প

        যৌন নির্যাতন মামলার ক্ষতিপূরণ বিতরণ স্থগিতের আবেদন লস এঞ্জেলেস কাউন্টি ডিএর

        ওয়েস্ট হলিউডের জনপ্রিয় বারে আকস্মিক উপস্থিতি কমলা হ্যারিসের

চাকরি হারাচ্ছেন ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত করা এফবিআই কর্মকর্তারা

চাকরি হারাচ্ছেন ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত করা এফবিআই কর্মকর্তারা

ছবিঃ এলএবাংলাটাইমস

জো বাইডেনের শাসনামলে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তদন্তে জড়িত এফবিআই এজেন্টদের বরখাস্ত করা হতে পারে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম। এই সিদ্ধান্তের অংশ হিসেবে ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল দাঙ্গার তদন্তে জড়িত এফবিআই সদস্যদের পাশাপাশি কয়েকজন শীর্ষ কর্মকর্তাকেও অপসারণের বিষয়ে মূল্যায়ন চলছে।

সিএনএন জানিয়েছে, ট্রাম্প-সমর্থকদের বিরুদ্ধে পরিচালিত তদন্তের সঙ্গে যুক্ত ডজনখানেক এজেন্ট এবং কয়েকজন সুপারভাইজারকে চাকরিচ্যুত করার বিষয়টি পর্যালোচনাধীন।

ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে, কয়েকশ এফবিআই সদস্যকে চাকরিচ্যুত করা হতে পারে। ক্যাপিটল দাঙ্গার মামলার সঙ্গে সম্পর্কিত প্রায় ৩০ জন ফেডারেল প্রসিকিউটরকে এরই মধ্যে বরখাস্ত করা হয়েছে।

তবে ট্রাম্পের নিয়োগ দেওয়া এফবিআই’র ভারপ্রাপ্ত পরিচালক ব্রায়ান ড্রিসকল এ ধরনের ব্যাপক ছাঁটাই অনুমোদন করতে অস্বীকৃতি জানিয়েছেন বলে উল্লেখ করেছে ওয়াশিংটন পোস্ট।

এমন পদক্ষেপের কড়া সমালোচনা করেছেন সিনেট জুডিশিয়ারি কমিটির ডেমোক্র্যাট সদস্য ডিক ডারবিন। তিনি বলেছেন, ট্রাম্প প্রশাসনের এই গণছাঁটাই এফবিআই ও বিচার বিভাগের বিশ্বাসযোগ্যতা এবং কার্যকারিতা নষ্ট করছে। এটি আইনের শাসনের ওপর স্পষ্ট আঘাত।

এফবিআই এজেন্টদের প্রতিনিধিত্বকারী সংগঠন এফবিআই এজেন্টস অ্যাসোসিয়েশন (এফবিআইএএ) এক বিবৃতিতে বলেছে, এফবিআই এজেন্টদের গণছাঁটাই সংস্থাটির জাতীয় নিরাপত্তা ও অপরাধ দমনের সক্ষমতাকে দুর্বল করবে।

ট্রাম্প প্রশাসনের প্রভাব

ট্রাম্পের বিরুদ্ধে ২০২০ সালের নির্বাচনী ফল উল্টে দেওয়ার ষড়যন্ত্র ও গোপন নথি সংরক্ষণের অভিযোগ আনা সাবেক বিশেষ কৌঁসুলি জ্যাক স্মিথ আগেই পদত্যাগ করেছেন। তবে বিচার বিভাগীয় নীতি অনুযায়ী, ক্ষমতাসীন প্রেসিডেন্টের বিরুদ্ধে কোনো অপরাধমূলক মামলা চালানো যায় না—এই নিয়মের ভিত্তিতে স্মিথ ট্রাম্পের বিরুদ্ধে করা মামলাগুলো প্রত্যাহার করে নিয়েছেন।

ট্রাম্প তার হোয়াইট হাউজে ফেরার প্রথমদিনই ক্যাপিটল হামলায় জড়িত দেড় হাজারের বেশি সমর্থককে ক্ষমা করে দেন। তিনি দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পরপরই এফবিআই পরিচালক ক্রিস্টোফার রে পদত্যাগ করেন এবং ট্রাম্প তার ঘনিষ্ঠ সহযোগী কাশ প্যাটেলকে নতুন এফবিআই পরিচালক হিসেবে মনোনয়ন দেন।

সিনেট কমিটির শুনানিতে কাশ প্যাটেল বলেন, আমি রাজনৈতিক প্রতিশোধ নেওয়ার কোনো পরিকল্পনার কথা জানি না। তিনি আশ্বাস দিয়েছিলেন, এফবিআই কর্মীদের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে হবে না।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত