আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

দ্য নিউইয়র্ক টাইমসসহ চার গণমাধ্যমকে পেন্টাগন থেকে সরিয়ে দিলো ট্রাম্প

দ্য নিউইয়র্ক টাইমসসহ চার গণমাধ্যমকে পেন্টাগন থেকে সরিয়ে দিলো ট্রাম্প

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন থেকে দ্য নিউইয়র্ক টাইমসসহ চারটি গণমাধ্যমের কার্যালয় সরিয়ে দিচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। প্রতিষ্ঠানগুলোর জন্য বরাদ্দকৃত এসব জায়গায় অন্যদের স্থান দেওয়া হবে।

গত শুক্রবার দিনের শেষে এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। নজিরবিহীন এ পদক্ষেপ গ্রহণ করার পেছনে যুক্তি হিসেবে অন্যদের জায়গা বরাদ্দের চাহিদার কথা উল্লেখ করা হয়।

‘নিউ অ্যানুয়াল মিডিয়া রোটেশন প্রোগ্রাম’ নিয়ে একটি নথিতে এ বিষয়ে বলা হয়েছে, দ্য নিউইয়র্ক টাইমস ছাড়াও ন্যাশনাল পাবলিক রেডিও (এনপিআর), কমক্যাস্ট করপোরেশনের মালিকানাধীন এনবিসি নিউজ এবং পলিটিকো—এ তিন গণমাধ্যমকে পেন্টাগন থেকে সরিয়ে দেবে ট্রাম্প প্রশাসন। প্রতিষ্ঠানগুলোকে অবশ্যই ১৪ ফেব্রুয়ারির মধ্যে তাদের জায়গা ছেড়ে দিতে হবে। এই গণমাধ্যমগুলোর পরিবর্তে পেন্টাগনে কার্যালয় খোলার জায়গা পাবে নিউইয়র্ক পোস্ট, ওয়ান আমেরিকা নিউজ নেটওয়ার্ক, ব্রেইটবার্ট নিউজ নেটওয়ার্ক ও হাফপোস্ট নিউজ।

আর ট্রাম্প প্রশাসনের এমন পদক্ষেপের পরও পেন্টাগনের খবর পরিপূর্ণ ও নিরপেক্ষভাবে সংগ্রহ এবং প্রচার করার ব্যাপারে নিজেদের প্রতিশ্রুতি বজায় রাখার কথা জানিয়েছে দ্য নিউইয়র্ক টাইমস।

দ্য নিউইয়র্ক টাইমস এক বিবৃতিতে আরও বলেছে, ‘প্রবেশাধিকার বন্ধের এ পদক্ষেপ পরিষ্কারভাবে জনস্বার্থের অনুকূলে নয়।’

এদিকে সবাই যাতে সমান সুবিধা পায়, সে লক্ষ্যে পেন্টাগনে গণমাধ্যমগুলোর জন্য জায়গা বাড়াতে প্রতিরক্ষা বিভাগের প্রতি আহ্বান জানিয়েছে এনপিআর।  

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত