আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

ট্রাম্পের নির্দেশনায় বিভিন্ন সংস্থার ওয়েব পেজ থেকে স্বাস্থ্যসংক্রান্ত তথ্য উধাও

ট্রাম্পের নির্দেশনায় বিভিন্ন সংস্থার ওয়েব পেজ থেকে স্বাস্থ্যসংক্রান্ত তথ্য উধাও

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) ও অন্যান্য কেন্দ্রীয় স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইট থেকে এইচআইভিসহ স্বাস্থ্যবিষয়ক তথ্যবহুল ওয়েব পেজগুলো সরিয়ে ফেলা হয়েছে। লিঙ্গপরিচয় ও বৈচিত্র্য সংক্রান্ত বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এক আদেশের সঙ্গে সংগতি রেখে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই নিয়ে চিকিৎসক ও স্বাস্থ্য সুরক্ষাবিষয়ক কর্মীরা উদ্বেগ জানিয়েছেন।

সিডিসির যেসব ওয়েব পেজ সরিয়ে ফেলা হয়েছে বলে মনে হচ্ছে, তার মধ্যে আছে এইচআইভিতে আক্রান্ত ট্রান্সজেন্ডারদের পরিসংখ্যান এবং সমকামী, উভকামী ও ট্রান্সজেন্ডার তরুণদের মধ্যে স্বাস্থ্যগত ভিন্নতা সম্পর্কিত তথ্য। তরুণদের জন্য স্বাস্থ্যঝুঁকি বৃদ্ধি করে, এমন আচরণ শনাক্তকারী একটি ডেটাবেজ অফলাইন হয়ে গেছে।

চলতি মাসের শুরুর দিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুধু পুংলিঙ্গ ও স্ত্রীলিঙ্গকে স্বীকৃতি দিতে কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দেন। বৈচিত্র্য, সমতা ও অন্তর্ভুক্তিমূলক কর্মসূচিগুলো বাতিল করারও আদেশ দেন তিনি।

কেন্দ্রীয় স্বাস্থ্য সংস্থাগুলোকে গত ২৯ জানুয়ারি একটি চিঠি পাঠানো হয়। ট্রাম্পের আদেশগুলো কীভাবে মেনে চলতে হবে, সে সম্পর্কে আরও সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয় চিঠিতে। সেখানে বলা হয়, ৩১ জানুয়ারি বিকেল পাঁচটার আগেই এসব আদেশ বাস্তবায়ন করতে হবে।

জন্মগতভাবে পাওয়া লৈঙ্গিক পরিচয় বদলে নিজে নিজে লৈঙ্গিক পরিচয় নির্ধারণ করার প্রবণতাকে স্বীকৃতিদানকারী কর্মসূচিগুলো বন্ধ করার নির্দেশ দেওয়া হয় চিঠিতে। অনলাইনে লৈঙ্গিক পরিচয়বিষয়ক তথ্যগুলো অপসারণেও পদক্ষেপ নিতে বলা হয়।

সিডিসির কাজগুলো তত্ত্বাবধান করে স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ। এর মুখপাত্র বলেন, ওয়েবসাইটে যেকোনো ধরনের পরিবর্তন আনতে এসব নির্দেশনা অনুসরণ করতে হবে।

ইন্টারনেট আর্কাইভের তথ্য বলছে, মানুষ কীভাবে এইচআইভি পরীক্ষা করাতে পারবে, সে–সংক্রান্ত তথ্যসমৃদ্ধ একটি পেজ হাওয়া হয়ে গেছে। এইচআইভি পরীক্ষা ও রোগীদের চিকিৎসাসংক্রান্ত তথ্য দিয়ে চিকিৎসকদের জন্য পেজটি তৈরি করা হয়েছিল।

এইডস ফাউন্ডেশন অব শিকাগোর নীতিমালা ও প্রচারবিষয়ক জ্যেষ্ঠ পরিচালক টিমোথি জ্যাকসন বলেছেন, তাঁরা শুক্রবার সিডিসির ওয়েবসাইট এইচআইভি–বিষয়ক তথ্যগুলো খুঁজে পাননি। মানুষকে এইচআইভি বিষয়ে সচেতন করতে আগে ওই তথ্যগুলো ছিল।

সিডিসির ওয়েবসাইট থেকে ইয়ুথ রিস্ক বিহেভিয়র সার্ভেল্যান্স সিস্টেমও উধাও হয়ে গেছে। এই সিস্টেমের মাধ্যমে তামাক ব্যবহার, কিশোর বয়সে গর্ভাবস্থা, অনিরাপদ যৌনাচার এবং কিশোর স্বাস্থ্যসংক্রান্ত বিভিন্ন প্রবণতা শনাক্ত করা হয়।

ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের (এনআইএইচ) ক্ষেত্রে দেখা গেছে, চলতি সপ্তাহে সেখানকার এক জ্যেষ্ঠ কর্মী বিভিন্ন সংস্থার নেতাদের প্রতি ট্রাম্প প্রশাসনের নির্দেশনা না মানার আহ্বান জানিয়েছিলেন। এনআইএইচের ভারপ্রাপ্ত পরিচালক ম্যাথিউ মেমোলি এবং অন্য শীর্ষ কর্মকর্তাদের কাছে পাঠানো ই–মেইলে এ আহ্বান জানানো হয়। বার্তা সংস্থা রয়টার্স কর্তৃপক্ষ ই–মেইলটি দেখেছে।

এনআইএইচের নির্বাহী কার্যালয়ের পরিচালক নেইট ব্রট বলেছেন, বছরের পর বছর ধরে যৌনতা ও লৈঙ্গিক পরিচয় সম্পর্কে এনআইএইচ পরিচালিত গবেষণা ও ফলাফলের সঙ্গে ট্রাম্পের আদেশগুলো সাংঘর্ষিক।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত