আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

ইইউর ওপরও খুব শিগগির শুল্ক আরোপ করা হবে, বললেন ট্রাম্প

ইইউর ওপরও খুব শিগগির শুল্ক আরোপ করা হবে, বললেন ট্রাম্প

ছবিঃ এলএবাংলাটাইমস

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলো থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যে ‘খুব শিগগির’ শুল্ক আরোপ করা হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘এরা (ইইউভুক্ত দেশ) সত্যিকার অর্থেই (যুক্তরাষ্ট্রের) সুবিধা নিয়েছে। এরা আমাদের কাছ থেকে গাড়ি নেয় না, কৃষিপণ্য নেয় না। এরা প্রায় কিছুই নেয় না। আর আমরা লাখ লাখ গাড়ি থেকে শুরু করে বিপুল পরিমাণে খাদ্য ও কৃষিপণ্য পর্যন্ত সবকিছু এদের কাছ থেকে নিই।’

ইইউর ওপর শুল্কারোপের সময়সীমা নির্ধারণ করা হয়েছে কি না—বিবিসির এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘সময়সীমা নির্ধারণ হয়েছে, এমনটা বলব না। তবে এটি খুব শিগগির হতে চলেছে।’

প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন, ‘বিশ্বের প্রায় সব দেশ কার্যত যুক্তরাষ্ট্রকে ঠকিয়েছে। আমাদের প্রায় প্রতিটি দেশের সঙ্গে ঘাটতি রয়েছে। আমরা এটির পরিবর্তন ঘটাতে যাচ্ছি। আমাদের সঙ্গে যা হয়েছে তা অন্যায্য।’

আইনি পদক্ষেপ নেবে কানাডা

কানাডার বেশির ভাগ পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের পদক্ষেপের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে কানাডা। এরই মধ্যে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো মার্কিন পণ্যের ওপর পাল্টা ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। 

ট্রুডোর এ ঘোষণার জবাবে ট্রাম্প বলেছেন, কানাডা যদি প্রতিশোধ নেয়, তবে তিনি দেশটির পণ্যের ওপর শুল্ক আরও বাড়াবেন। তিনি অভিযোগ করেন, প্রতিবেশী দেশটি অনেক বছর ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে হয়রানিমূলক আচরণ করছে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি কানাডার জনগণকে ভালোবাসি। দেশটির নেতার সঙ্গে আমি দ্বিমত পোষণ করি। সেখানে কিছু একটা ঘটতে চলেছে।’ তিনি বলেন, ‘কিন্তু তারা যদি খেলা খেলতে চায়, কোনো ব্যাপার না। তারা যা কিছু খেলতে চায়, আমরা খেলতে রাজি আছি।’

মেক্সিকোর ওপর আরও কঠোর শুল্ক আরোপের হুঁশিয়ারি

মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসীদের আসা অব্যাহত থাকলে দেশটির ওপর ‘আরও কঠোর শুল্ক আরোপের’ হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেছেন, ‘মেক্সিকোর সঙ্গে যুক্তরাষ্ট্রের বেশ ভালো আলোচনা হয়েছে। তবে দেশটির সরকার যদি যুক্তরাষ্ট্রে ফেন্টানিল মাদক ও অভিবাসীদের আসা বন্ধ না করে, তবে তাদের পণ্যে আরও শুল্ক আরোপ করা হবে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘এটি কিছুটা হলেও প্রতিশোধমূলক। মেক্সিকো ও কানাডা হয়ে লাখ লাখ মানুষ আমাদের দেশে প্রবেশ করেছে। আমরা তা হতে দেব না।’

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত