আপডেট :

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

        হারিকেন ইসাইয়াসের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে চারজনের মৃ ত্যু, বিদ্যুৎহীন পাঁচ লাখ মানুষ

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

ইঞ্জিনে ত্রুটি, প্লেন থেকে সরিয়ে নেওয়া হলো শতাধিক যাত্রীকে

ইঞ্জিনে ত্রুটি, প্লেন থেকে সরিয়ে নেওয়া হলো শতাধিক যাত্রীকে

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে অবস্থিত হিউস্টন বিমানবন্দরে স্থানীয় সময় রোববার ইঞ্জিনে ত্রুটির কারণে রানওয়েতে থাকা একটি প্লেন থেকে শতাধিক মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। ফেডারেল কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট এয়ারলাইন্স এ তথ্য জানিয়েছে। ইউনাইটেড এয়ারলাইন্সের ক্রুরা জানিয়েছেন, এই ঘটনায় কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

ওই এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৩৮২ ফ্লাইট শুরুর আগেই এর একটি ইঞ্জিনে সমস্যার বিষয়টি জানতে পারার পর পরই রানওয়েতে থাকা অবস্থায়ই প্লেনটি থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়।

সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, রানওয়েতে স্লাইড এবং সিঁড়ি দিয়ে লোকজনকে নামিয়ে আনা হয় এবং বাসে করে তাদের টার্মিনালে নিয়ে যাওয়া হয়েছে।

রোববার স্থানীয় সময় সকাল ৮টা ৩৫ মিনিটে জর্জ বুশ আন্তর্জাতিক বিমানবন্দরে এই ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, তারা এই ঘটনা তদন্ত শুরু করছে।

ইউনাইটেড এয়ারলাইন্স জানিয়েছে, এয়ারবাস এ৩১৯-এ ১০৪ জন যাত্রী এবং পাঁচজন ক্রু ছিলেন। প্লেনটি নিউ ইয়র্কের লা গার্ডিয়া বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল।

এর আগে গত বুধবার রাতে ওয়াশিংটন ডিসির রোনাল্ড রিগান ন্যাশনাল এয়ারপোর্টের কাছে মার্কিন সেনাবাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সঙ্গে আমেরিকান এয়ারলাইনসের একটি যাত্রীবাহী প্লেনের সংঘর্ষ হয়।

সংঘর্ষের পর প্লেনটি পোটোমাক নদীতে বিধ্বস্ত হয়। প্লেনটিতে ৬০ জন যাত্রী এবং ৪ জন ক্রু ছিলেন। দুর্ঘটনার পর থেকে এখন পর্যন্ত মোট ৫৫ জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।

 

এলএবাংলাটাইমসও/এম

শেয়ার করুন

পাঠকের মতামত