আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

সোনালি পেজার দিলেন নেতানিয়াহু, ট্রাম্প কী দিলেন

সোনালি পেজার দিলেন নেতানিয়াহু, ট্রাম্প কী দিলেন

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্র সফরে গিয়ে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একটি সোনালি পেজার (যোগাযোগযন্ত্র) উপহার দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

গত রোববার বিকেলে যুক্তরাষ্ট্রে পৌঁছান নেতানিয়াহু। মঙ্গলবার তিনি ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন। এই বৈঠকেই তিনি ট্রাম্পকে একটি সোনালি পেজার উপহার দেন।

নেতানিয়াহুর দেওয়া উপহারটিতে লেখা রয়েছে, ‘আমাদের শ্রেষ্ঠ বন্ধু ও শ্রেষ্ঠ মিত্র প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্পকে।’

 উপহারটি প্রসঙ্গে নেতানিয়াহুর কার্যালয় বলেছে, সোনালি পেজারটি যুদ্ধের একটি বাঁকবদলের ঘটনার প্রতিনিধিত্ব করে।

২০২৪ সালের ১৭ সেপ্টেম্বরে লেবাননের ইরান-সমর্থিত রাজনৈতিক ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর বিরুদ্ধে একটি প্রাণঘাতী অভিযান পরিচালনা করেছিল ইসরায়েল।

এই অভিযানে হিজবুল্লাহর সদস্যদের ব্যবহার করা হাজারো পেজারে বিস্ফোরণ ঘটিয়েছিল ইসরায়েল। পরের দিন হিজবুল্লাহর সদস্যদের ব্যবহার করা ওয়াকিটকিতে বিস্ফোরণ ঘটানো হয়। এই বিস্ফোরণের ঘটনায় অন্তত ৩৭ জন নিহত হন। আহত হন প্রায় ৩ হাজার মানুষ।

নেতানিয়াহুকেও একটি উপহার দিয়েছেন ট্রাম্প। তিনি দুজনের একটি ছবি উপহার দিয়েছেন নেতানিয়াহুকে। ছবিতে ট্রাম্পের অটোগ্রাফ রয়েছে। অটোগ্রাফে ট্রাম্প লিখেছেন, ‘মহান নেতা বিবিকে (নেতানিয়াহু)।’ ছবিটি নেতানিয়াহুর ছেলে তাঁর ইনস্টাগ্রামে দিয়েছেন।

গত মঙ্গলবার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলন করেন ট্রাম্প। এই সংবাদ সম্মেলনে ট্রাম্প ফিলিস্তিনের গাজা উপত্যকা যুক্তরাষ্ট্রের দখলে নেওয়ার বিষয়ে তাঁর বিস্ময়কর পরিকল্পনা ঘোষণা করেন। ট্রাম্পের এই ঘোষণায় তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অনেক বিশেষজ্ঞ বলছেন, ট্রাম্পের পরিকল্পনার বাস্তবায়ন হবে জাতিগত নির্মূলের শামিল ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।

 এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত