আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

বৃহত্তর ওয়াশিংটন ডিসি ডুয়াফির নতুন কমিটির শপথ গ্রহণ

বৃহত্তর ওয়াশিংটন ডিসি ডুয়াফির নতুন কমিটির শপথ গ্রহণ

ডুয়াফির নবনির্বাচিত প্রেসিডেন্ট ইসরাত সুলতানা মিতাকে (সামনের বামে) শপথ বাক্য পাঠ করাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার ওয়াহেদ হোসেইনী (সর্ব ডানে)। এর আগে শপথ নেন বোর্ডের সদস্য ( পেছনের সারিতে বাম থেকে)  - কোষাধক্য মোহাম্মদ আনোয়ার জামান, যুগ্ম সম্পাদক তারেক মেহেদী, সাধারণ সম্পাদক ডরথী বোস ও ভাইস প্রেসিডেন্ট ইরাজ হোসেন তালুকদার। পাঁশে দাড়িয়ে দুই নির্বাচন কমিশনার আনিস আহমেদ ও  ড. দিলারা ইসলাম

গতকাল যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি, ভার্জিনিয়া ও মেরিল্যান্ডের ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ফোরাম ইনক (ডুয়াফি)-এর ২০২৫-২০২৬ কার্যনির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠিত হয়।

স্থানীয় সময় শনিবার সন্ধায় মেরিল্যান্ডের রকভিলের হার্বার্ট হোভার মিডল স্কুলে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্যদিয়ে নতুন এই পরিষদ দায়িত্বভার গ্রহণ করে।

গত ডিসেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে অনুজীব বিজ্ঞান বিভাগের ড. ইসরাত সুলতানা মিতা সভাপতি এবং আইন বিভাগের ডরথী বোস নতুন এই কমিটির সাধারণ সম্পদক নির্বাচিত হন। এছাড়া ইংলিশ বিভাগের ইরাজ হোসেন তালুকদার সহ- সভাপতি,  শিক্ষা ও গবেষণা বিভাগের তারেক মেহেদী যুগ্ম সম্পাদক এবং হিসাব বিজ্ঞান বিভাগের মোহাম্মদ আনোয়ার জামান কোষাধক্য পদে নির্বাচিত হন।

প্রধান নির্বাচন কমিশনার বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ও বাংলাদেশে যুক্তরাষ্ট্র দূতাবাসের সাবেক তথ্য কর্মকর্তা ওয়াহেদ হোসেইনী এবং কমিশনের অপর দুই সদস্য ইংরেজি বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ও ভয়েস অব আমেরিকা বাংলা বিভাগের আন্তর্জাতিক সম্প্রচারক আনিস আহমেদ এবং জৈবরসায়ন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ও বাংলাদেশে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রের সাবেক উর্ধ্বতন গবেষণা কর্মকর্তা ড. দিলারা ইসলাম ডুয়াফি গঠনতন্ত্রের আর্টিকেল অব ইনকর্পোরেশনের পঞ্চম অনুচ্ছেদের বিভিন্ন ধারায় বর্ণীত কর্মকর্তাদের দায়িত্ব ও কর্তব্যের আলোকে নবনির্বাচিত এই পরিষদকে শপথ বাক্য পাঠ করান।

নবনির্বাচিত কর্মকর্তাগণ নতুন প্রজন্মের জন্য আইটি স্কুল, বাঙ্গালী শিল্প ও সংস্কৃতিকে যুক্তরাষ্ট্রে তুলে ধরা, আগামী প্রজন্মকে যুক্তরাষ্ট্রের মূল ধারায় প্রতিষ্ঠিত করতে তাদের মাঝে নেতৃত্বের গুণাবলী গড়ে তোলা, বৃহত্তর ওয়াশিংটন ডিসিতে নবাগত প্রবাসীদের কাছে ডুয়াফিকে পরিচিত করে তুলে প্রাথমিক সহায়তা প্রদানের পাশাপাশি তাদের ডুয়াফি সাথে সংশ্লিষ্ট করা, সামাজিক ও আবেগগত শিক্ষার বিষয়কে অন্তর্ভুক্ত করাসহ বিভিন্ন পরিকল্পনা পেশ করেন।

নবনির্বাচিত ইসরাত সুলতানা মিতা ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই সংগঠন  পরবর্তী ২০১২ সালে প্রতিষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ফোরাম ইনক (ডুয়াফির)-এর কার্যক্রম আরো বাড়িয়ে একে একটি পেশাজীবি যোগাযোগ সংগঠনে পরিণত করার কথা জানান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গরীব মেধাবী শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ ফান্ড গঠন, ডুয়াফির নিউজ লেটার পূণরায় চালু এবং ভিন্ন মাত্রায় রিইউনিয়ন আয়োজনসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করেন। ডুয়াফির সকল কার্যক্রম বাস্তবায়নে এর সদস্যদের সার্বিক সহযোগিতা প্রত্যাশাও করেন  যুক্তরাষ্ট্রের খাদ্য ও ঔষধ প্রশাসন বিভাগে কর্মরত এই অনুজীববিজ্ঞানী।

বিদায়ী সভাপতি ড. কাইয়ুম খান বিগত দু'বছরে তার  ডুয়াফির কার্যক্রম তুলে ধরেন। তিনি ডুয়াফির কর্মপরিধির বিস্তৃতির প্রত্যাশা করে নবনির্বাচিত পরিষদের সফলতা ও অগ্রগতি কামনা করেন।

শপথ গ্রহণের পর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বৃহত্তর ওয়াশিংটন ডিসি এলাকায় বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক প্রাক্তণ গ্রাজুয়েট উপস্থিত ছিলেন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত