আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

ট্রাম্পের অভিবাসনবিরোধী তল্লাশি নিয়ে সতর্ক যুক্তরাষ্ট্রের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো

ট্রাম্পের অভিবাসনবিরোধী তল্লাশি নিয়ে সতর্ক যুক্তরাষ্ট্রের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো

ছবিঃ এলএবাংলাটাইমস

ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরপরই যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্মকর্তারা তাঁর নথিপত্রহীন অভিবাসীদের ‘গণ–বিতাড়ন’ পরিকল্পনা বাস্তবায়ন করতে শিকাগো শহরে কাজ শুরু করেছেন। তাঁদের তল্লাশি অভিযান শুরুর সঙ্গে সঙ্গে শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের অনুপস্থিতির হার বেড়ে গেছে।

অভিবাসন কর্মকর্তারা তৎপরতা শুরুর পর অভিভাবকেরা বাচ্চাদের আগেভাগে স্কুল থেকে তুলে নিয়ে যাচ্ছেন অথবা সন্তানকে নিতে কয়েক ব্লক দূরে গাড়ি পার্ক করে অপেক্ষা করছেন। বিগত কয়েক বছরে এই শহরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে হাজার হাজার নতুন অভিবাসী শিক্ষার্থী ভর্তি হয়েছে। যেসব পরিবারের সদস্যরা বাড়ির বাইরে বের হতে আতঙ্কবোধ করছেন, ফোন করে তাঁদের খোঁজখবর নিচ্ছেন শিক্ষকেরা।

উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের, বিশেষ করে নথিপত্রহীন বাবা–মায়ের সন্তান শিক্ষার্থীদের কাছে ক্লাস শেষে ‘আপনার অধিকার সম্পর্কে জানুন’ সম্পর্কিত তথ্য বিতরণ করছেন শিক্ষকেরা।

শিক্ষকেরা বলছেন, ‘তারা আমাদের সন্তানদের, আমাদের শিশুদের যন্ত্রণা দিচ্ছে। তাদের ক্ষতি করছে।’

শহরজুড়ে প্রশাসনের এই সাঁড়াশি অভিযানের চাপ কমে আসতে কত দিন চলবে, তা নিয়ে শিক্ষক ও অভিভাবকেরা ভাবছেন।

ট্রাম্প প্রশাসন নিজেদের অভিবাসন পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে। স্কুল ক্যাম্পাসে অভিযানের বিরুদ্ধে নথিপত্রহীন অভিবাসীদের দীর্ঘদিনের সুরক্ষা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন। আবাসিক এলাকা ও শহরতলিতে শত শত কেন্দ্রীয় এজেন্ট মোতায়েন করা হয়েছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রজুড়ে শিক্ষার্থীদের জন্য নিরাপদ স্থান বজায় রাখতে গিয়ে শিক্ষকদের নাভিশ্বাস উঠছে।

কিছু কিছু শহর ও অঙ্গরাজ্য অভিবাসন নীতিমালা নিয়ে শক্ত অবস্থানে রয়েছে। শিক্ষক ও নাগরিক অধিকার সংগঠনগুলো অভিবাসীসহ শিক্ষার্থীদের জন্য সরকারি শিক্ষা সহজলভ্য রাখার সংগ্রাম করছে। ওকলাহোমা অঙ্গরাজ্যে প্রস্তাবিত এক নীতিমালার একাংশে বলা হয়েছে, স্কুলে ভর্তির সময় শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রের নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। সেখানকার শিক্ষক ও নির্বাচিত জনপ্রতিনিধিরা এই সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।

‘সহায়ক পরিবেশ থাকলেই কেবল শিশুদের বীজগণিত শেখার ক্ষমতা থাকতে পারে,’ এমন মন্তব্য করে ন্যাশনাল নিউকামার নেটওয়ার্কের সহপ্রতিষ্ঠাতা ও পরিচালক আলেজান্দ্রা ভাজকেজ বাউর বলেন, ‘তাই সব শিক্ষক এরই মধ্যে একেকজন অ্যাডভোকেটে (অভিবাসীদের অধিকার রক্ষার কণ্ঠস্বরে) পরিণত হয়েছেন।’

ন্যাশনাল নিউকামার নেটওয়ার্ক অভিবাসী শিশু এবং পরিবারগুলোকে সহায়তা করতে কাজ করে, এমন শিক্ষাবিদ ও গবেষকদের একটি জাতীয় জোট।

অভিবাসীদের বিরুদ্ধে চলমান অভিযানের মধ্যেই শিক্ষার্থীদের কাছে অভিবাসী বিতাড়ন–সম্পর্কিত নানা কঠিন প্রশ্ন ও ভয়ের জবাব দিতে হচ্ছে শিক্ষকদের। আলেজান্দ্রা ভাজকেজ বাউর বলেন, ‘শিশুরা অভিবাসন–সংক্রান্ত অবস্থান (ইমিগ্রেশন স্ট্যাটাস) দেখে না। দেখে বন্ধুবান্ধবদের।’ তিনি প্রশ্ন করেন, ‘ শিক্ষার্থীরা যখন শ্রেণিকক্ষ থেকে তাদের সহপাঠীদের টেনে বের করে দিতে দেখে, তখন কী ঘটে? তাহলে এসব বিষয় আপনি তাদের কাছে কীভাবে ব্যাখ্যা করবেন?’

শিকাগোতে সরকারি স্কুলগুলোতে নথিপত্রহীন অভিবাসী শিক্ষার্থীদের বহিষ্কারের পরিকল্পনার সম্ভাব্য প্রভাব নিয়ে কয়েক মাস আগে থেকেই প্রস্তুতি শুরু করেছিলেন শিক্ষকেরা। শিক্ষক ও প্রশাসকেরা নিরাপত্তা পরিকল্পনা সমন্বয় করেছিলেন এবং নিজেদের আইনি অধিকার (সম্পর্কিত জ্ঞান) ঝালাই করে নিয়েছিলেন।

তা সত্ত্বেও বাসা থেকে বের হতে হঠাৎ আতঙ্কিত হয়ে পড়া অভিভাবক ও শিশুদের সহায়তা করতে স্কুলকর্মীরা তৎপরতা শুরু করেছেন বলে জানান অ্যাশলে পেরেজ। তিনি শিকাগোর ব্রাইটন পার্ক এলাকার স্কুলের একজন লাইসেন্স পাওয়া ক্লিনিক্যাল সমাজকর্মী।

এলএবাংলাটাইমস/ওএম

 

শেয়ার করুন

পাঠকের মতামত