আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

গ্রিনল্যান্ড বিক্রি নয়, উল্টো ক্যালিফোর্নিয়া কিনতে চায় ডেনমার্ক!

গ্রিনল্যান্ড বিক্রি নয়, উল্টো ক্যালিফোর্নিয়া কিনতে চায় ডেনমার্ক!

ছবিঃ এলএবাংলাটাইমস

ট্রাম্পের চাওয়া গ্রিনল্যান্ড, অন্যদিকে ডেনমার্ক কিনে নিতে চাইছে ক্যালিফোর্নিয়া! ‘ডেনমার্কিফিকেশন’ নামে ডেনমার্কের একটি সামাজিক সংগঠন যুক্তরাষ্ট্রকে এই নাটকীয় প্রস্তাব দিয়েছে। তারা বলছে, ট্রাম্পের কাছে গ্রিনল্যান্ড বিক্রি নয়, বরং মার্কিন অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়া কিনে নেয়ার মধ্য দিয়ে ডেনমার্কেরই ভূখণ্ড বাড়ানো উচিত।

এ অবস্থানের পক্ষে জনমত বাড়াতে অনলাইনে গণস্বাক্ষর কার্যক্রম শুরু করেছে ডেনমার্কিফিকেশন। এরই মাঝে ২ লাখের মতো মানুষ এতে স্বাক্ষর করেছে।

অনলাইনে চালানো ওই ক্যাম্পেইনে ক্যালিফোর্নিয়া কিনে নিতে চাওয়ার সপক্ষে ডেনমার্কিফিকেশন বলছে, ডেনমার্কবাসীর আরো অনেক বেশি সূর্যের আলো প্রয়োজন, যা পাওয়া যাবে ক্যালিফোর্নিয়ায়। একই সাথে প্রযুক্তি খাতে শক্তিশালী ক্যালিফোর্নিয়া নিজেদের অংশ হওয়া মানে ডেনমার্কও এ খাতে শক্তিশালী হবে। এছাড়া মিলবে প্রচুর অ্যাভোকাডো টোস্ট ও অনায়াসে ডিজনিল্যান্ড ভ্রমণের সুযোগ।

ক্যালিফোর্নিয়ার বিনিময় মূল্য হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে ১ ট্রিলিয়ন ডলার দেয়ার প্রস্তাব দিয়েছে ডেনমার্কিফিকেশন। ডেনমার্কের প্রত্যেক নাগরিক ১৮ হাজার ডলার করে অনুদান দিলেই এটি কিনে ফেলা সম্ভব, বলছে তারা। একই সাথে ট্রাম্পকে উপহাস করে বিনিময় মূল্যের অংশ হিসেবে ডেনমার্কের পক্ষ থেকে অব্যাহতভাবে ডেনিশ পেস্ট্রি সরবরাহেরও প্রস্তাব দেয়া হয়েছে।  

এদিকে নীতিগত দ্বন্দের কারণে ২০১৬ সালে ট্রাম্প প্রথম মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই যুক্তরাষ্ট্র থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীন দেশ হতে চায় ক্যালিফোর্নিয়াবাসীর একাংশ। ব্রেক্সিটের সাথে মিলিয়ে এ আন্দোলনের নাম দেয়া হয়েছে ক্যালেক্সিট। ক্যালেক্সিটের ব্যাপারে গণভোট আয়োজনেরও চেষ্টা চলছে। যদিও বিদ্যমান সংবিধান অনুসারে যুক্তরাষ্ট্র থেকে কোনো অঙ্গরাজ্যের বিচ্ছিন্ন হওয়া সম্ভব নয়।

এরপরও স্বাধীন হওয়ার তৎপরতা চালিয়ে যাচ্ছে বিভিন্ন সংগঠন। যুক্তরাষ্ট্রের সবচেয়ে সম্পদশালী অঙ্গরাজ্য বলা হয়, ক্যালিফোর্নিয়াকে। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের ২০২৩ সালের প্রতিবেদন অনুসারে, এককভাবে বিশ্বের পঞ্চম বৃহত্তর অর্থনীতি ক্যালিফোর্নিয়ার, যা যুক্তরাজ্যের চেয়েও বড়।

অন্যদিকে ফেডারেল সরকারের সাথে নীতিগত দ্বন্দের কারণে বরাবরই ডেমোক্র্যাটদের দখলে থাকা ক্যালিফোর্নিয়ার প্রতি বিরূপ মনোভাব পোষণ করে আসছেন ট্রাম্প। কিছুদিন আগেও একে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বাজে ও নষ্ট হয়ে যাওয়া অঙ্গরাজ্য বলে গালমন্দ করেছেন তিনি। সার্বিক প্রেক্ষাপটে প্রায় ৩০ শতাংশ মানুষ স্বাধীন ক্যালিফোর্নিয়ার সপক্ষে।

এই টানাপোড়েনের মাঝেই ডেনমার্কিফিকেশনের পক্ষ থেকে ক্যালিফোর্নিয়া কিনে নিতে চাওয়ার প্রস্তাব অঙ্গরাজ্যটির স্বাধীনতাকামী অংশকে নতুন করে উজ্জীবিত করতে পারে বলে অভিমত অনেক বিশ্লেষকের। ট্রাম্প ক্ষমতায় বসার পরপরই গ্রিনল্যান্ড, কানাডা, গাজাসহ বিভিন্ন দেশ বা অঞ্চল কিনে নেয়া কিংবা দখলের হুমকি দিয়ে চলেছেন। এর জোরালো সমালোচনা করছেন তারা।

এরই মাঝে ডেনমার্ক তাদের নিয়ন্ত্রণে থাকা গ্রিনল্যান্ড কিনে নেয়ার ব্যাপারে ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। এই অঞ্চল কোনো মতেই বিক্রির জন্য নয় বলে শক্তভাবে জানিয়ে দিয়েছে তারা।

এলএবাংলাটাইমস/ওএম 

শেয়ার করুন

পাঠকের মতামত