আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

যুক্তরাষ্ট্রে শীতকালীন ঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ১৪

যুক্তরাষ্ট্রে শীতকালীন ঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ১৪

ছবিঃ এলএবাংলাটাইমস

বন্যা, তীব্র শীতকালীন ঝড় এবং প্রচণ্ড ঠান্ডার কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্য ও পূর্বাঞ্চলে সোমবার প্রাণহানির সংখ্যা বেড়ে কমপক্ষে ১৪ জনে দাঁড়িয়েছে।

জাতীয় আবহাওয়া বিভাগ (এনডব্লিউএস) সোমবার সতর্ক করে দিয়েছে যে আর্কটিকের বায়ু বহনকারী শীতকালীন ঝড়ের কারণে ‘রেকর্ড পরিমাণ ঠান্ডা’ আবহাওয়ার সৃষ্টি হতে পারে, যার ফলে মন্টানা এবং উত্তর ডাকোটাতে তাপমাত্রা মাইনাস (-) ৫১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে। 

কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেশেয়ার একটি সোশ্যাল মিডিয়া পোস্টে বলেন, ‘কেন্টাকিতে মৃতের সংখ্যা এখন ১২ জনে দাঁড়িয়েছে। যা আগের দিনের তুলনায় আটজন বেশি।’ বেশেয়ার আগে এক সংবাদ সম্মেলনে বলেন, কেন্টাকিতে দ্রুত বর্ধনশীল বন্যার পানিতে যানবাহনে আটকা পড়ে বেশিরভাগ ডুবে মারা গেছেন। মৃতদের মধ্যে একজন মা এবং তার সন্তানও রয়েছে।

গভর্নর রাজ্যজুড়ে রাস্তা থেকে দূরে থাকার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন, স্থানীয় ও ফেডারেল কর্তৃপক্ষ জরুরি অবস্থা ঘোষণা করেছে। বেশেয়ার বলেন, ২৪ ঘন্টার মধ্যে সহস্রাধিক মানুষকে উদ্ধার করা হয়েছে।

পশ্চিম ভার্জিনিয়ার গভর্নর প্যাট্রিক মরিসে সোমবার বলেন, তার রাজ্যেও আবহাওয়ার কারণে কমপক্ষে একজনের মৃত্যু হয়েছে। আরো বন্যার আশঙ্কা রয়েছে বলে এক সংবাদ সম্মেলনে সতর্ক করে তিনি বলেন, এই মুহূর্তে আমাদের কাছে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে, এখনও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন।

দমকল কর্মকর্তা স্কট পাওয়েল স্থানীয় গণমাধ্যমকে জানান, এছাড়াও জর্জিয়ার দক্ষিণাঞ্চলীয় নগরী আটলান্টায় একজনের মৃত্যু হয়েছে। রোববার ভোরে একটি ‘অত্যন্ত বড়’ গাছ তার বাড়ির ওপর পড়লে তার মৃত্যু হয়।

‘একটি তীব্র ঠান্ডা আর্কটিক বায়ুমণ্ডল মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর-মধ্যাঞ্চলে প্রভাব ফেলতে থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে এবং আগামী কয়েকদিন ধরে দক্ষিণ ও পূর্বে ছড়িয়ে পড়বে।

সোমবারের মধ্যে হাজার হাজার বাড়িতে বিদ্যুৎ পুনঃসংযোগ করা হয়েছে। তবে পর্যবেক্ষণ ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, পশ্চিম ভার্জিনিয়া, পেনসিলভানিয়া ও মেরিল্যান্ড রাজ্যে ৫০ হাজারেরও বেশি গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত