আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

বরখাস্ত পারমাণবিক কর্মীদের ফিরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

বরখাস্ত পারমাণবিক কর্মীদের ফিরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্র সরকার কয়েক দিন আগে বরখাস্ত করা ন্যাশনাল নিউক্লিয়ার সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন (এনএনএসএ)-এর কর্মীদের পুনরায় নিয়োগের চেষ্টা করছে। কারণ, আশঙ্কা করা হচ্ছে যে তাদের ছাঁটাই জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হতে পারে।

এনএনএসএ হলো সেই সংস্থা, যা যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রভাণ্ডারের নকশা, নির্মাণ ও তদারকি করে। সম্প্রতি, এই সংস্থার কর্মীদের বরখাস্ত করা হয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফেডারেল কর্মীসংখ্যা কমানোর উদ্যোগের অংশ হিসেবে।

মার্কিন গণমাধ্যম জানিয়েছে, প্রায় ৩০০ কর্মী ছাঁটাই করা হয়েছে। তবে এনার্জি ডিপার্টমেন্ট দাবি করেছে, সংখ্যাটি ৫০-এরও কম। বরখাস্ত হওয়া কর্মীদের অনেকেই এমন স্থাপনায় কাজ করতেন, যেখানে পারমাণবিক অস্ত্র তৈরি হয়।

কিন্তু ছাঁটাইয়ের পরপরই কর্মীদের ফিরিয়ে নেওয়ার প্রয়োজনীয়তা দেখা দেয়। তবে সমস্যার সৃষ্টি হয়েছে তাদের সঙ্গে যোগাযোগে, কারণ তাদের ফেডারেল ইমেইল অ্যাকাউন্ট লক হয়ে গেছে।

এনবিসি নিউজের হাতে আসা একটি মেমোতে বলা হয়েছে, "কিছু এনএনএসএ কর্মীর বরখাস্তের আদেশ বাতিল করা হচ্ছে, কিন্তু তাদের সঙ্গে যোগাযোগের ভালো উপায় নেই।"

গত সপ্তাহে বিভিন্ন ফেডারেল সংস্থায় প্রায় ১০,০০০ কর্মী ছাঁটাই হয়েছেন। এর আগেও ৭৫,০০০ কর্মী সরকার ছাড়ার প্রস্তাব গ্রহণ করেছিলেন।

ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপের বিরুদ্ধে ইতোমধ্যে ৬০টিরও বেশি মামলা দায়ের হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত