আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনি ভেবে দুই ইসরায়েলি পর্যটককে গুলি

যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনি ভেবে দুই ইসরায়েলি পর্যটককে গুলি

ছবিঃ এলএবাংলাটাইমস

ফ্লোরিডার এক বাসিন্দা গত শনিবার ভুলবশত দুই ব্যক্তিকে ফিলিস্তিনি মনে করে গুলি করেন। পরে জানা যায়, আহত ব্যক্তিরা আসলে ইসরায়েলি পর্যটক। স্থানীয় পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে।

আটককৃত ব্যক্তির নাম মর্দেচাই ব্রাফম্যান (২৭)। পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে এবং রবিবার তাঁর বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে। মায়ামি বিচ পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ব্রাফম্যান ঘটনার দায় স্বীকার করেছেন।

পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাফম্যান ট্রাক চালিয়ে যাওয়ার সময় দুই ব্যক্তিকে দেখতে পান এবং ধারণা করেন তারা ফিলিস্তিনি। এরপর তিনি ট্রাক থামিয়ে নেমে আসেন এবং হত্যার উদ্দেশ্যে তাঁদের ওপর গুলি চালান। তবে সৌভাগ্যবশত তাঁরা প্রাণে বেঁচে যান।

ব্রাফম্যানের ছোড়া গুলি একজনের কাঁধে ও অপরজনের হাতে লাগে। পরে জানা যায়, আহতরা ফিলিস্তিনি নন, বরং ইসরায়েলি পর্যটক।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ব্রাফম্যানের পক্ষে কোনো আইনজীবী বা প্রতিনিধি তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

মানবাধিকার সংগঠনগুলো বলছে, গাজায় যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্রে মুসলিমবিদ্বেষ, ফিলিস্তিনিবিদ্বেষ এবং ইহুদিবিদ্বেষের ঘটনা বেড়ে গেছে।

২০২৩ সালের ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরু হয় এবং ১৫ মাসের বেশি সময় ধরে রক্তক্ষয়ী সংঘর্ষ চলে। গত মাসে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে বিদ্বেষমূলক হামলার ঘটনা ঘটেছে। টেক্সাসে তিন বছর বয়সী এক ফিলিস্তিনি-আমেরিকান মেয়েশিশুকে পানিতে ডুবিয়ে হত্যার চেষ্টা করা হয়। ইলিনয়ে ছয় বছর বয়সী এক ফিলিস্তিনি-আমেরিকান শিশুকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। অন্যদিকে, মিশিগানে এক ইহুদিকে মারধর করা হয়। মেরিল্যান্ড ও শিকাগোতেও ইহুদিদের ওপর হামলার ঘটনা ঘটেছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত