আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

বাইডেন আমলে নিযুক্ত সব অ্যাটর্নিকে বরখাস্তের নির্দেশ ট্রাম্পের

বাইডেন আমলে নিযুক্ত সব অ্যাটর্নিকে বরখাস্তের নির্দেশ ট্রাম্পের

ছবিঃ এলএবাংলাটাইমস

সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে নিযুক্ত আইন বিভাগের সমস্ত অ্যাটর্নিকে বরখাস্তের নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার ট্রাম্প স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন আইন বিভাগ থেকে বাইডেন-যুগের ‘সমাপ্তি’ হবে।

ট্রাম্পের কথায়, “আমাদের হাউস পরিষ্কার করতে হবে। পুরনো আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে হবে।

আমেরিকার স্বর্ণযুগের জন্য একটি ন্যায্য বিচার ব্যবস্থা থাকবে— যার কাজ আজ থেকেই শুরু হবে। ”

যদিও প্রেসিডেন্টের মন্তব্যের প্রেক্ষিতে মার্কিন আইন বিভাগের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

বস্তুত, গত সপ্তাহেই হোয়াইট হাউসের পক্ষ থেকে বেশ কয়েকজন মার্কিন অ্যাটর্নিকে চাকরি থেকে বরখাস্তের চিঠি পাঠানো হয়। তারা প্রত্যেকেই বাইডেন আমলে নিযুক্ত হয়েছিলেন।

কয়েকজন অ্যাটর্নি জানিয়ে দিয়েছেন, তারা ইস্তফা দিচ্ছেন। যদিও নতুন প্রেসিডেন্ট তার প্রশাসনে রদবদল করলে মার্কিন অ্যাটর্নিদের বদলের ‘রীতি’ নতুন নয়। সাধারণত প্রশাসনের পক্ষ থেকে তাদের পদত্যাগপত্র দাবি করা হয়। কিন্তু এভাবে এর আগে কখনও নির্দেশ জারি করে চিঠি পাননি কেউ।

এমনটাই জানিয়েছেন আমেরিকার আইন বিভাগের বর্তমান ও প্রাক্তন আইনজীবীরা। উল্লেখ্য, এর আগে বাইডেনের নিরাপত্তার ছাড়পত্র প্রত্যাহার করেছেন ট্রাম্প। এর ফলে আমেরিকার গোপন তথ্যাবলি আর প্রাক্তন প্রেসিডেন্ট পাবেন না। তার কাছে আর কোনও গোপন খবরও পৌঁছবে না। ক্ষমতাচ্যুত হলেও প্রাক্তন প্রেসিডেন্টেরা এই সুবিধা পেয়ে থাকেন।

কিন্তু ২০২১ সালে ট্রাম্পের ছাড়পত্র তুলে নিয়েছিলেন বাইডেন। তারই প্রতিশোধ হিসেবে রিপাবলিকান নেতা ট্রাম্পও একই পদক্ষেপ নেন। সে কথা স্বীকার করে নিয়ে ট্রাম্প বলেছেন, “এই উদাহরণটি তৈরি করেছেন বাইডেন নিজেই। ২০২১ সালে তিনি আমার নিরাপত্তার ছাড়পত্র তুলে নিয়েছিলেন।

এলএবাংলাটাইমস/এজেড

 

শেয়ার করুন

পাঠকের মতামত