আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

১৩টি পানীয় বন্ধ করতে যাচ্ছে স্টারবাকস

১৩টি পানীয় বন্ধ করতে যাচ্ছে স্টারবাকস

ছবিঃ এলএবাংলাটাইমস

বিশ্বের অন্যতম জনপ্রিয় কফি ব্র্যান্ড স্টারবাকস তাদের মেনু ছোট করার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ৪ মার্চ থেকে ১৩টি কম জনপ্রিয় পানীয় সরিয়ে ফেলা হবে।

স্টারবাকস জানিয়েছে, "আমরা আমাদের মূল পরিচয়ে ফিরে যাওয়ার অংশ হিসেবে মেনু সহজতর করছি। এর ফলে নতুন উদ্ভাবনের সুযোগ তৈরি হবে, অপেক্ষার সময় কমবে, মান ও সামঞ্জস্যতা বৃদ্ধি পাবে এবং আমরা আরও কার্যকরভাবে কাজ করতে পারবো।"

এই পরিবর্তন স্টারবাকসের সামগ্রিক ব্যবসায়িক পরিকল্পনার অংশ, যা প্রতিষ্ঠানটির নতুন সিইও ব্রায়ান নিকোল ঘোষণা করেছেন। সোমবার কর্মীদের উদ্দেশ্যে লেখা এক চিঠিতে নিকোল জানান, স্টারবাকস বিশ্বব্যাপী ১,১০০ জন কর্পোরেট কর্মী ছাঁটাই করতে যাচ্ছে।

তিনি আরও বলেন, "আমাদের লক্ষ্য হলো আরও দক্ষতার সঙ্গে পরিচালনা করা, দায়িত্বশীলতা বাড়ানো, জটিলতা কমানো এবং ব্যবসায়িক কার্যক্রমের মধ্যে আরও ভালো সমন্বয় আনা।"

২০২৪ সালের অর্থবছরে স্টারবাকসের বিক্রয় ২% হ্রাস পেয়েছে। এই প্রবণতা ঠেকাতে নিকোল মেনু সরলীকরণ ও পরিষেবার সময় কমানোর পরিকল্পনা করেছেন, বিশেষ করে সকালের ব্যস্ত সময়ে।

স্টারবাকস যে ১৩টি পানীয় বন্ধ করছে:

আইসড ম্যাচা লেমোনেড

এসপ্রেসো ফ্রাপুচিনো

ক্যাফে ভ্যানিলা ফ্রাপুচিনো

হোয়াইট চকলেট মোচা ফ্রাপুচিনো

জাভা চিপ ফ্রাপুচিনো

চাই ক্রিম ফ্রাপুচিনো

ক্যারামেল রিবন ক্রাঞ্চ ক্রিম ফ্রাপুচিনো

ডাবল চকলেটি চিপ ক্রিম ফ্রাপুচিনো

চকলেট কুকি ক্রাম্বল ক্রিম ফ্রাপুচিনো

হোয়াইট চকলেট ক্রিম ফ্রাপুচিনো

হোয়াইট হট চকলেট

রয়্যাল ইংলিশ ব্রেকফাস্ট লাটে

হানি আলমন্ডমিল্ক ফ্ল্যাট হোয়াইট

নিকোল বলেন, তিনি স্টারবাকসকে আবারও একটি প্রাণবন্ত কমিউনিটি হাব হিসেবে গড়ে তুলতে চান, যেখানে গ্রাহকরা শুধু কফি পান করতেই নয়, একে অপরের সঙ্গে সময় কাটাতেও আসবেন।

এলএবাংলাটাইমস/ওএম

 

শেয়ার করুন

পাঠকের মতামত